
এই ফলেই লিবারেল সরকার তাদের ফেডারেল বাজেট উপস্থাপন করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। রোমে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই বসন্তে বাজেট পেশ না করার ব্যাপারে তার সিদ্ধান্তের পক্ষে যুক্তি তুলে ধরেন। এ সময় তিনি বলেন, প্রক্রিয়াটি নিয়ে তাড়াহুড়ো করার খুব একটা মূল্য নেই।
কার্নি বলেন, কানাডার প্রতিরক্ষা ব্যয়ের পরিকল্পনা, সার্বিক অর্থনৈতিক পূর্বাভাস এবং কীভাবে ফেডারেল
সরকারকে আরও বেশি দক্ষ করা যায় সামনের মাসগুলোতে সে ব্যাপারে আরও পরিস্কার ধারণা পাওয়া যাবে।
বিরোধীদলগুলো কার্নির পকিল্পনা নিয়ে অস্পষ্টতার কারণে এ সপ্তাহের গোড়ার দিকে তাকে আক্রমণ করেন। এই গ্রীষ্মে হাউস অব কমন্সের অধিবেশন বসার আগে বাজেট উপস্থাপন করা হবে না বলে তার সরকার বক্তব্য দেওয়ার পর এই আক্রমণ করে বিরোধীদলগুলো।
অর্থমন্ত্রী ফ্রাসোয়াঁ-ফিলিপ শ্যাম্পেইন বলেন, এই বসন্তে বাজেটের বদলে সরকার এই ফলে ইকোনমিক স্টেটমেন্ট দেবে। ইকোনমিক স্টেটমেন্ট সাধারণত পূর্ণাঙ্গ বাজেটের চেয়ে কম সমন্বিত।

