Latest Posts

ভোট দিয়েছেন ১ কোটি ৯২ লাখ ভোটার

- Advertisement -
এবারের ফেডারেল নির্বাচনে ৬৮ শতাংশের বেশি যোগ্য ভোটার তাদের ভোট দিয়েছেন বলে জানিয়েছে ইলেকশন্স কানাডা

এবারের ফেডারেল নির্বাচনে ৬৮ শতাংশের বেশি যোগ্য ভোটার তাদের ভোট দিয়েছেন বলে জানিয়েছে ইলেকশন্স কানাডা। অর্থাৎ, ১ কোটি ৯৫ লাখের বেশি ভোটার এবারের নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

এবারের নির্বাচনে ভোটার পড়ার হার বৃদ্ধির প্রত্যাশা করা হলেও তা ১৯৫৮ সালের মার্চের নির্বাচনকে ছাড়িয়ে যেতে পারেনি। ওই নির্বাচনে যোগ্য কানাডিয়ান ভোটারদের মধ্যে ৭৯ দশমিক ৪ শতাংশ ভোটার তাদের ভোট দিয়েছিলেন। তবে গত নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনে ভোটের হার বেশি হয়েছে। গত নির্বাচনে ৬২ দশমিক ৬ শতাংশ ভোট পড়েছিল।

- Advertisement -

বয়সভিত্তিক ভোটের উপাত্ত সংগ্রহ করেনি ইলেকশন্স কানাডা। তাই কোন বয়সশ্রেণির মানুষ বেশি ভোট দিয়েছেন তা জানা যায়নি। সংস্থাটি বলছে, নির্বাচন-পরবর্তী সমীক্ষায় উঠে আসতে পারে কোন বয়সশ্রেণির মানুষ ভোটদানের ক্ষেত্রে প্রতিবন্ধকতার মুখে পড়েছিলেন এবং ভবিষ্যৎ নির্বাচনে এই সমস্যা সমাধানে কী করা যেতে পারে।
লিবারেল পার্টি এবারের নির্বাচনে প্রদত্ত মোট ভোটের ৪৩ দশমিক ৭ শতাংশ নিজেদের ঝুলিতে পুরেছে। তারা আসন পেয়েছে ১৬৯টি। অন্যদিকে কনজার্ভেটিভ পার্টি পেয়েছে ৪১ দশমিক ৩ শতাংশ ভোট। তাদের আসন সংখ্যা ১৪৪টি।

ব্লক কুইবেকোয়িস এবং এনডিপি উভয়েই ৬ দশমিক ৩ শতাংশ করে ভোট পেয়েছে। তাদের প্রাপ্ত আসন সংখ্যা যথাক্রমে ২২ ও ৭টি।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.