
রবিচর্চা (টেগোর রিসার্চ সার্কেল, কানাডা)-র আয়োজনে আগামী ১৮ মে, রবিবার অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ববরেণ্য বাঙালি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে ‘রবিপ্রণাম’। সন্ধ্যা ৬টা অনুষ্ঠেয় এই আয়োজনটি হবে নর্থ ইয়র্কের টেগোর সেন্টার (140 Millwick Dr. North York, ON M9L 1Y6) মিলনায়তনে। অনুষ্ঠানে রবীন্দ্রনাথের জীবন ও দর্শন নিয়ে যেমন থাকবে আলোচনা, তেমনি থাকবে কবিগুরুর সঙ্গীত, কবিতা ও নৃত্য পরিবেশন।
রবিচর্চা-র প্রধান উদ্যোক্তা ডা. সঞ্জীব মুখার্জীর স্বাগত ভাষণ দিয়ে শুরু হবে নবগঠিত এই প্লাটফর্মের উদ্বোধনী অনুষ্ঠান। আলোচনায় অংশ নেবেন লেখক আকবর হোসেন, শিল্পী সোনালী রায় এবং গবেষক সুব্রত কুমার দাস।
অনুষ্ঠানে একক সঙ্গীত অপরিবেশন করবেন যে নন্দিত শিল্পীরা তাঁরা হলেন শাহজাহান কামাল, ড. মমতাজ মমতা, মোনালিসা বড়ুয়া, মিতুল দত্ত এবং অনিন্দ্য ব্যানার্জী। কবির কাব্য থেকে আবৃত্তি করবেন জনপ্রিয় বাচিকশিল্পী শেখর ই গোমেজ এবং মুনিমা শারমিন। একক নৃত্য পরিবেশনায় থাকবেন দেবলীনা বসাক।
এছাড়া দলীয় সঙ্গীত পরিবেশন করবে সুরাঞ্জলি। দলীয় নৃত্য পরিবেশন করবেন পারমিতা রায় ও দল।
সামগ্রিকভাবে অনুষ্ঠানকে মর্যাদাবান করতে কীবোর্ডে থাকবেন রূপতনু শর্মা। বাঁশিতে থাকবেন সপ্তক ভদ্র এবং তবলায় থাকবেন চিন্ময় কর।
সামগ্রিক শব্দ পরিচালনায় থাকবেন মেহবুব।
পুরো অনুষ্ঠানটি পরিচালনায় থাকবেন নন্দিত লেখক ও টেলিভিশন উপস্থাপক দেবাঞ্জনা মুখার্জি ভৌমিক।
অনুষ্ঠানের শেষ পর্বে সকল অংশগ্রহণকারীদের উত্তরীয় পরিয়ে সম্মাননা প্রদান করবেন অন্টারিও বাঙালি সমাজের অভিভাবক পণ্ডিতজন ড. দিলীপ চক্রবর্তী।
রবিচর্চা (টেগোর রিসার্চ সার্কেল, কানাডা)-র আয়োজিত ‘রবিপ্রণাম’ অনুষ্ঠানের মিডিয়া পার্টনার জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনআরবি এবং বহুল প্রচারিত সাপ্তাহিক বাংলামেইল।

