
ব্যাংক অব কানাডা এই সপ্তাহে সুদের হার কর্তন সম্ভবত বন্ধ রাখতে যাচ্ছে। মূল্যস্ফীতির হার বৃদ্ধি, দুর্বল কর্মসংস্থান এবং পাল্টা শুল্ক থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরে আসা অর্থনৈতিক প্রণোদনার তাগিদ হ্রাস করেছে।
পূর্বাভাসদাতা ও বিশ্লেষণ প্রতিষ্ঠান অক্সফোর্ড ইকনোমিক্সের পরিচালক টনি স্টিলো বলেন, ব্যাংক অব কানাডা কিছু গোলাবারুদ ধরে রাখতেক চায়। মন্দার মধ্যে পড়লে অর্থনীতিতে কী ধরনের সহায়তা প্রয়োজন সেদিকে ইঙ্গিত করেন তিনি।
ব্যাংক অব কানাডার সুদের হার কর্তন স্থগিতের প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, তারা যদি সুদের হার কর্তন করে তাহলে তা হবে কিছুটা বাড়তি ইন্স্যুরেন্স।
গত ১০ মাসে কেন্দ্রীয় ব্যাংক নীতিনির্ধারণী সুদের হার ২২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ২ দশমিক ৭৫ শতাংশ করেছে। এই সুদের হার নিউট্রাল রেঞ্জের মাঝামাঝি। অর্থাৎ, এই অবস্থায় অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ন্ত্রণ বা প্রণোদনা কোনোটিরই প্রয়োজন হয় না।
ব্যাংক অব কানাডা যদি সুদের হার কর্তন স্থগিত রাখে তাহলে সেটা হবে জুনের পর প্রথম ঘটনা। সব বড় কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংক অব কানাডা সবচেয়ে আগ্রাসীভাবে সুদের হার কমিয়েছে।
ব্যাংক অব কানাডার গভর্নর টিফ ম্যাকক্লেমের বুধবার সকাল পৌণে ১০টায় সুদের হার সংক্রান্ত সিদ্ধান্ত জানানোর কথা। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের ত্রৈমাসিক মুদ্রানীতি প্রতিবেদন প্রকাশেরও কথা রয়েছে।
ব্যাংক অব কানাডা বলেছে, মহামারির পর এই প্রথম তারা অর্থনীতির একক পূর্বাভাস দিচ্ছে না। এর পরিবর্তে তারা একাধিক পূর্বাভাস দেবে। সামনের পথ কী সে ব্যাপারে ধারণা করা কঠিন হওয়ায় এই পূর্বাভাস দিচ্ছে তারা।

