Latest Posts

পেন বা পেনসিলে সমস্যা দেখছে না ইলেকশন্স কানাডা

- Advertisement -
ভোটদানে আপনি কলম ব্যবহার করেন বা পেনসিল আপনার ব্যালট ঠিকই গণনা করা হবে বলে জানিয়েছে ইলেকশন্স কানাডা

ভোটদানে আপনি কলম ব্যবহার করেন বা পেনসিল আপনার ব্যালট ঠিকই গণনা করা হবে বলে জানিয়েছে ইলেকশন্স কানাডা। স্বাধীন সংস্থাটি বলেছে, ব্যালটে মার্ক করতে পেনসিল ব্যবহার করতে হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দাবি বার্তা তাদের নজরে এসেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বেশ কিছু পোস্টে ব্যালট ট্যাম্পারিং বন্ধ করতে ভোটারদের ভোটকেন্দ্রে কলম সঙ্গে আনার জন্য উৎসাহিত করা হয়েছে। পেনসিল ব্যবহার করলে তা মুছে যেতে পারে এবং এর ফলে ওই ব্যালট আর গণনায় আসবে না বলে যে দাবি করা হচ্ছে ইলেকশন্স কানাডা তাদের ওয়েবসাইটে তা নাকচ করে দিয়েছে। তারা বলেছে, আইনত ভোটকর্মীরা ভোটারদের কালো লেডের পেনসিল সরবরাহ করবেন। তবে কলম এবং অন্যান্য ভোটিং সামগ্রীও ব্যবহার করা যাবে।

- Advertisement -

ইলেকশন্স কানাডা বলেছে, তারা পেনসিল ব্যবহার করেন, কারণ কলম শুকিয়ে অথবা লিক হয়ে যেতে পারে এবং এর ফলে ব্যালটটি নষ্ট হতে পারে। নির্বাচনের দিন গণনার সময়ই কেবল ব্যালট খোলা হবে।

ইলেকশন্স কানাডা তাদের ওয়েবসাইটে বলেছে, সব ব্যালট এক জোড়া বেতনভোগী নির্বাচন কর্মীদের মাধ্যমে গণনা করা হবে। এ ছাড়া গণনা হবে ইলেকশন্স কানাডার কর্মীরা নন এমন প্রত্যক্ষদর্শীদের সামনে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.