Latest Posts

টরন্টোর সিককিডস হাসপাতালে নতুন বিশেষায়িত এমআরআই ব্যবস্থা

- Advertisement -
গুরুতর অসুস্থতা নিয়ে জন্মগ্রহণ করা ইয়ালমানের মতো শিশুদের জন্য টরন্টোর সিককিডস হাসপাতালে রয়েছে নতুন বিশেষায়িত এমআরআই

গুরুতর অসুস্থতা নিয়ে জন্মগ্রহণ করা ইয়ালমানের মতো শিশুদের জন্য টরন্টোর সিককিডস হাসপাতালে রয়েছে নতুন বিশেষায়িত এমআরআই। এই ব্যবস্থার মাধ্যমে শিশুকে নিওন্যাটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট (এনআইসিইউ) থেকে বাইরে না এনেও স্ক্যান করা সম্ভব।

৩৮ সপ্তাহ আগে জন্ম নেওয়া ইয়ারমানই হচ্ছে কানাডার প্রথম ভেন্টিলেটেড রোগী, যার নতুন এই এমআরআই করা হয়েছে। ডাউনটাউন হাসপাতালটি বলেছে, এটা সম্ভব করার আগে সিককিডসের নিওন্যাটাল, নিউরোলজি, ডায়াগনোস্টিক এবং রেডিওলজি বিভাগকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

- Advertisement -

কানাডার প্রথম এই এনআইসিইউ এমআরআই বড় ধরনের একটি অর্জন। এর অর্থ হলো গুরুতর অসুস্থ শিশুরা যেখানে আছে সেখানেই স্ক্যান করা যাবে। তাদেরকে হাসপাতালের অন্য কোথাও স্থানান্তরের প্রয়োজন হবে না। এটা সময় সাশ্রয় করবে। পাশাপাশি নাজুক এসব রোগীকে স্থানান্তরজনিত যেসব ঝুঁকি আছে তাও কমবে।

এর মাধ্যমে কোনো নবজাতক বা অতিমাত্রায় ঝুঁকিতে থাকা শিশু যাদেরকে হাসপাতালের অন্যত্র স্থানান্তর করা ঝুঁকিপূর্ণ তাদেরও দ্রুততম সময়ে এমআরআই স্ক্যান করা সম্ভব হবে।

গুরুতর অসুস্থতা নিয়ে সিককিডসের এনআইসিউতে চিকিৎসা নেওয়া শিশুদেরকে সাধারণত কানাডার সবচেয়ে জটিল রোগী হিসেবে ধরা হয়ে থাকে। ঝুঁকিতে থাকা শিশুদের চিকিৎসায় চিকিৎসকদের ক্লিনিক্যাল সিদ্ধান্ত গ্রহণে সঠিত তথ্যের জন্য এমআরআই স্ক্যান খুবই গুরুত্বপূর্ণ।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.