
কানাডার বাংলাদেশি কমিউনিটির সর্ববৃহৎ ইনডোর ইভেন্ট বাংলাদেশ ফেস্টিভ্যালের রেগুলার টিকেট ফুরিয়ে গেলো মাত্র দুই সপ্তাহে । আগ্রহীরা এখন কেবলমাত্র ভিআইপি এবং ভিভিআইপি টিকেট সংগ্রহ করতে পারবেন।
আয়োজকরা জানিয়েছেন, ভিআইপি এবং ভিভিআইপি টিকেটও ফুরিয়ে যাচ্ছে দ্রুত। বাংলাদেশ ফেস্টিভ্যাল মানেই চমক। বাংলাদেশ ফেস্টিভ্যাল মানেই তারকা মেলা। বাংলাদেশ ফেস্টিভ্যাল মানেই উপচেপড়া দর্শক এবং টিকিট সোল্ডআউট। টানা ছয়বারের অভাবনীয় সাফল্যের পর আগামী ১৭ মে শনিবার কানাডার বাণিজ্যিক নগরী টরন্টোতে অনুষ্ঠিত হবে ৮ম বাংলাদেশ ফেস্টিভ্যাল। ভেন্যু হিসেবে বেছে নেয়া হয়েছে ১৯০ রেলসাইড রোডের অত্যাধুনিক ‘টরন্টো প্যাভিলিয়ন’।
৮ম বাংলাদেশ ফেস্টিভ্যালের এবারের আয়োজনে গাইবেন বাংলা সংগীতের জীবন্ত কিংবদন্তী সাবিনা ইয়াসমিন। থাকছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমসহ আরো অনেকে। ৮ম বাংলাদেশ ফেস্টিভ্যাল উপলক্ষে ইতিমধ্যে সাবিনা ইয়াসমিন ভিডিওবার্তা পাঠিয়েছেন।
৮ম বাংলাদেশ ফেস্টিভ্যালের পক্ষে সাপ্তাহিক বাংলামেইল সম্পাদক ও এনআরবি টিভির সিইও শহিদুল ইসলাম মিন্টু বলেন, ‘বাংলাদেশ ফেস্টিভ্যালের মঞ্চে আবারও সাবিনা ইয়াসমিনের মতো কিংবদন্তীকে পেয়ে আমরা আনন্দিত। আনন্দিত মোশাররফ করিমকে পেয়ে।’ অনলাইনে টিকেট বিক্রি শুরু হয়েছে। মাত্র দুই সপ্তাহে রেগুলার টিকেট সোল্ডআউট। এখন কেবলমাত্র ভিআইপি ও ভিভিআইপি টিকেট রয়েছে। দেরি না করে এখনই আপনার টিকেট সংগ্রহ করুন।’ অনলাইনে টিকেট-tinyurl.com/bdfest 2025। স্টল ও স্পন্সরের জন্যে যোগাযোগ : 416-262-9642, 647-923-8233, 647-933-6763 |

