Latest Posts

স্কারবোরো-সাউথওয়েষ্টে কনজারভেটিভ পার্টির প্রার্থী ডা. নুরুল্লাহ তরুন

- Advertisement -

আসন্ন ফেডারেল নির্বাচনে বাংলাদেশি অধ্যুষিত স্কারবোরো-সাউথওয়েস্টে কনজারভেটিভ পার্টির মনোনয়ন পেয়েছেন বিশিষ্ট ফ্যামিলি ফিজিশিয়ান ও কমিউনিটির প্রিয়মুখ ডা. নুরুল্লাহ তরুন। গত সোমবার সন্ধ্যায় পার্টির হাইকমান্ড থেকে তার মনোনয়ন নিশ্চিত করা হয়। এবং পরবর্তীতে অফিসিয়াল চিঠির মাধ্যমে তাকে অভিনন্দন জানানো ও দিকনির্দেশনা প্রদান করা হয়। তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় ডা. তরুন বাংলামেইলকে বলেন, আমার এই প্রাথমিক বিজয় টরন্টোতে বসবাসরত সকল বাংলাদেশির।

- Advertisement -

তাদের ভালোবাসা আর সমর্থন আমার এই যাত্রায় শক্তি ও প্রেরণা যুগিয়েছে। চুড়ান্ত বিজয়ের জন্যে সবাই একসঙ্গে কাজ করতে হবে।

ডা. তরুনের মনোনয়ন প্রাপ্তির খবরে কমিউনিটিতে আনন্দ ও উচ্ছ্বাস দেখা দেয়। বিপুল সংখ্যক মানুষ তার অস্থায়ী প্রচারণা ক্যাম্পে অভিনন্দন জানাতে ছুটে আসেন।

মধ্যরাত পর্যন্ত প্রচারণা ক্যাম্প সরগরম ছিলো। ডা. তরুণ সবার উদ্দেশ্যে প্রেরণামূলক বক্তব্য রাখেন এবং সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য যে, আগামী ২৮ এপ্রিল কানাডার আগাম ফেডারেল নির্বাচন অনুষ্ঠিত হবে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.