
কানাডা স্কারবোরো সাউথ ওয়েস্টের তৃতীয়বারের মতো নির্বাচিত এমপিপি ডলি বেগম বলেছেন, রমজান সংযম ও সংহতির মাস, রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে সকলের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি সৃষ্টির মাধ্যমে সুন্দর শান্তিময় সমাজ গড়ে তুলতে হবে।
বাংলাদেশ কানাডিয়ান ফাউন্ডেশন টরেন্টো এর উদ্যোগে কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব এর সভাপতি জামিল চৌধুরীর সাথে মতবিনিময় আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
১৭ মার্চ সোমবার বিকেলে কানাডা টরেন্টো ডেনফোর্থ রেড হট রেস্টুরেন্টে বাংলাদেশ কানাডিয়ান ফাউন্ডেশন টরেন্টো এর মতবিনিময়, ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশন এর সভাপতি মঈনউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেক্রেটারি কামিল হোসেন এর পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব এর সভাপতি সভাপতি জামিল চৌধুরী, সাপ্তাহিক ভোরের আলো পত্রিকার সম্পাদক ও কানাডা বিএনপির সভাপতি আহাদ খন্দকার, সুনামগঞ্জ জেলা এসোসিয়েশন এর সভাপতি প্রফেসর আতাউর রহমান, মাইনরিটি রাইট এলায়েন্স এর সভাপতি রোটারিয়ান নিরঞ্জন দাস, কানাডিয়ান ফাউন্ডেশন টরেন্টো এর ইনকামিং প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মাসুক মিয়া, কৃষিবিদ ফয়জুল করিম, সুনামগঞ্জ সমিতি টরেন্টো সহ সভাপতি সামীম আহমদ, ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন সিলেট বিভাগের সাবেক সভাপতি আব্দুল বাতিন ফয়সল, প্রফেসর তানভীর আহমেদ চৌধুরী, প্রফেসর আশিকুজ্জামান, রোটারিয়ান কাফিল উদ্দিন বাবলু, বাংলাদেশ ইয়ূথ ফ্রন্ট এর প্রেসিডেন্ট রফিকুল ইসলাম খসরু, রোটারিয়ান আমান উদ্দিন, আ,ন,ম ইউসুফ, আমীরুল ইসলাম, উম্মে হাবিবা, নাহিদ আহমদ, আল আমিন আহমদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র তেলাওয়াত-করেন রুম্মান আহমেদ। মতবিনিময় সভায় কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব এর সভাপতি সভাপতি জামিল চৌধুরী তার বক্তব্যে সবাইকে যার যার এলাকার উন্নয়নে কাজ করার আহ্বান জানান এর মাধ্যমে এলাকার উন্নয়নে সাথে জাতীয় উন্নয়ন সম্ভব।

