
দ্বিতীয়বারের মতো বাংলাদেশ ফেস্টিভ্যালের মঞ্চ সমৃদ্ধ করবেন বাংলার গানের পাখি কিংবদন্তি গুণী সংগীত তারকা সাবিনা ইয়াসমিন। বাংলাদেশ ফেস্টিভ্যাল মানেই ১২ হাজার মাইল অতিক্রম করে আপনাদের প্রাণের শিল্পীকে আপনাদের কাছে নিয়ে আসার অঙ্গীকার। উল্লেখ্য ২০১৭ সালে অনুষ্ঠিত বাংলাদেশ ফেস্টিভ্যালে গানে ও তার মিষ্টি কথার জাদুতে অডিটোরিয়াম ভর্তি দর্শক শ্রোতাদের মুগ্ধ করেছিলেন গুণী সংগীত শিল্পী সাবিনা ইয়াসমিন। টানা প্রায় দুই ঘন্টার মতো তিনি তার জনপ্রিয় গানে শ্রোতা হৃদয় সিক্ত করেছিলেন। “শুধু গান গেয়ে পরিচয়”, অশ্রু দিয়ে লেখা , “সে যে কেন এলো না”, “সব সখীরে পার করিতে”, “একি সোনার আলোয়” , “চিঠি দিও প্রতিদিন”, “” নানী গো নানী ” সহ নানা জনপ্রিয় গানে শ্রোতাদের নস্টালজিক করে তুলেন যা এখনো মিষ্টি স্মৃতির পাতায় টোরোন্টোবাসীদের মনে গেঁথে আছে।
মাত্র ১৩ বছর বয়সে সাবিনা ইয়াসমিন আমজাদ হোসেন ও নুরুল হক বাচ্চু পরিচালিত আগুন নিয়ে খেলা (১৯৬৭) চলচ্চিত্রে আলতাফ মাহমুদের সুরে “মধুর জোছনা দীপালি” গান গাওয়ার মাধ্যমে নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন। এর পরে চলচ্চিত্রে প্রায় ১২ হাজারের মতো গান গেয়েছেন তিনি। দেশাত্মবোধক গান থেকে প্রায় চার দশক ধরে বাংলা গানের বিভিন্ন ধারার নানান (উচ্চাঙ্গ ধ্রুপদ, লোকসঙ্গীত থেকে আধুনিক বাংলা গানসহ চলচিত্র ) মিশ্র আঙ্গিককের সুরে শিল্পীর অবাধ যাতায়াতে সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিন-এর খ্যাতি বিশ্বব্যাপী ।
বাংলাদেশের সম্পদ গুণী এই তারকাকে সংগীতে অবদানের জন্য পুরষ্কৃত করা অনেকবার। জাতীয় চলচ্চিত্র পুরস্কার মোট ১৪টি, ১৯৮৪ সালে একুশে পদক, ১৯৯৬ সালে স্বাধীনতা দিবস পুরস্কার, বাচসাস পুরস্কার মোট ৬টি, বিএফজেএ পুরস্কার , উত্তম কুমার পুরস্কার ১৯৯১ সালে, এইচ এম ভি ডাবল প্লাটিনাম ডিস্ক, ২০১৭ সালে দশম স্ট্যান্ডার্ড চার্টার্ড-দ্য ডেইলি স্টার জীবনের জয়গান উৎসবের আজীবন সম্মাননা সহ বহু পুরস্কারে ভূষিত হন তিনি। ১৯৮৫ সালে সংগীতে ভারত থেকে ‘ডক্টরেট” ডিগ্রি লাভ করেছেন বিশ্ব উন্নয়ন সংসদ থেকে ।
আসছে ১৭ মে শনিবার টরন্টো প্যাভিলিয়নে (১৯০ রেল সাইড রোড ) অনুষ্ঠিত হতে যাচ্ছে দর্শকদের ভালোবাসায় সিক্ত ৮ম বাংলাদেশ ফেস্টিভ্যাল। ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে আরেক গুণী অভিনয় তারকা মোশারফ করিম এর নাম যিনি আসছেন এবারের ৮ম বাংলাদেশ ফেস্টিভ্যালের মঞ্চে। শহর জুড়ে এখন শুধুই অপেক্ষা, চলছে প্রতীক্ষার প্রহর গোনা।
বাংলাদেশ ফেস্টিভ্যাল মানেই চমক,কানাডার বাংলাদেশী কমুনিটির সর্ববৃহৎ ইনডোর ইভেন্ট হিসাবে ইতিমধ্যেই বাংলাদেশ ফেস্টিভ্যাল একটি উল্লেখযোগ্য স্থান করে নিয়েছে প্রবাসী দর্শকদের ভালোবাসায়। বাংলাদেশ ফেস্টিভ্যাল এখন প্রবাসী বাংলা ভাষাভাষীদের এক বিশাল মিলনমেলা। উপচে পড়া দর্শক আর টিকেট সোল্ড আউট -এর কৃতিত্ব পুরোটাই বাংলাদেশী কমুনিটির সকলের। বিগত আয়োজনগুলোতে মঞ্চ সমৃদ্ধ করেছেন বাংলাদেশের কিংবদন্তি তারকারা। এদের মধ্যে ১৪ বার জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগীত শিল্পী সাবিনা ইয়াসমিন , প্লেব্যাক সম্রাট সৈয়দ আব্দুল হাদী ও এন্ড্রু কিশোর, কলকাতার জনপ্রিয় সংগীত শিল্পী শুভমিতা, কোকিল কন্ঠী সামিনা চৌধুরী , এভারগ্রীন কুমার বিশ্বজিত , প্লেব্যাক কুইন কনকচাঁপা, হার্ট থ্রোব আঁখি আলমগীর , প্লেব্যাক যুবরাজ আগুন, গানের পাখি মৌটুসী , জনপ্রিয় শিল্পী চন্দন সিনহা , দুই বাংলার সাড়া জাগানো অভিনেতা ফেরদৌস, , চিত্রনায়িকা মৌসুমী, চিরসবুজ অভিনেতা আজিজুল হাকিম, চিত্রনায়ক ওমর সানি, জনপ্রিয় টিভি অভিনেত্রী রিচি সোলায়মান , অভিনেতা মীর সাব্বির , জনপ্রিয় টিভি নাট্যকার জিনাত হাকিম উল্লেখযোগ্য।
গত বছর ৭ম বাংলাদেশ ফেস্টিভ্যালে শুভেচ্ছাবাণী দিয়েছিলেন কানাডার প্রধান মন্ত্রী জাস্টিন ট্রুডো , অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড , টরোন্টোর মেয়র জন টরি, ন্যাথানিয়েল এরিস্কিন -স্মিথ এমপি , মিটজি হান্টার এমপিপি , কাউন্সিলর ব্র্যাড ফোর্ড , ডলি বেগম এমপিপি , কানাডাস্থ বাংলাদেশ হাইকমিশনার ড: খলিলুর রহমান সহ আরো অনেকে।
৮ম বাংলাদেশ ফেস্টিভ্যাল বিগত বছরগুলোর মতোই আকাশচুম্বী সফলতা পাবে সকলের ভালোবাসায় এই লক্ষ্যে সকল রকম প্রস্তুতি শুরু হয়ে গেছে।
অনলাইনে ইতিমধ্যেই টিকেট পাওয়া যাচ্ছে এখনই আপনার টিকেট সংগ্রহ করুন।
ই-ট্রান্সফার : [email protected]
অনলাইন টিকেট : tinyurl.com/bdfest2025
বাংলাদেশ ফেস্টিভ্যালে স্পনসর ও স্টলের জন্য যোগাযোগ করুন : ৪১৬-২৬২-৯৬৪২ এবং ৬৪৭-৯২৩-৮২৩৩ এই নাম্বারে।

