Latest Posts

ট্রুডোকে ২০ লাখ ডলার দিতে পারে সরকারি আর্কাইভ

- Advertisement -

বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ব্যক্তিগত কাগজপত্র ক্রয়বাবদ ২০ লাখ ডলার পর্যন্ত ব্যয় বরাদ্দ রেখেছে লাইব্রেরি অ্যান্ড আর্কাইভস। ব্ল্যাকলক’স রিপোর্ট এই তথ্য জানিয়েছে।

- Advertisement -

লাইব্রেরি অ্যান্ড আর্কাইভস কানাডার ২০১৮ সালের এক স্মারকে বলা হয়েছে, সেইসব নথিকে জাতীয় গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয় যেগুলো ফেডারেল ও কানাডাব্যাপী কানাডিয়ান অভিজ্ঞতা বহন করে এবং কানাডার উন্নয়নকে যা প্রভাবিত করেছে।

পূর্ববর্তী নেতাদের ব্যক্তিগত কাগজপত্র ক্রয় ও সংরক্ষণের জন্যও সাত অংকের ঘরে অর্থ প্রস্তাব করা হয়েছে। ২০০৬ সালে দায়িত্ব ছাড়ার পর সাবেক প্রধানমন্ত্রী স্টিফেন হারপারকে তার ব্যক্তিগত কাগজপত্রবাবদ ১৬ লাখ ডলার দেওয়া হয়েছিল। এ ছাড়া পিয়েরে ট্রুডো এবং ব্রায়ান মালরোনি প্রত্যেকেই পেয়েছিলেন ১০ লাখ ডলার করে।

প্রত্যেক প্রধানমন্ত্রীর কাগজপত্র সরকারি আর্কাইভে সংরক্ষিত রয়েছে। শেষ পর্যন্ত সেগুলো সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। প্রধানমন্ত্রীদের কাগজপত্র সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার আইন করা হয় প্রায় ৬০ বছল আগে। তবে এটা কার্যকর হতে অপেক্ষা করতে হয় ৩০ বছর।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.