Latest Posts

৫০ হাজার গর্ত মেরামত করেছে টরন্টো

- Advertisement -
রাস্তায় ৫০ হাজারের বেশি গর্ত মেরামত করেছে সিটি অব টরন্টো

রাস্তায় ৫০ হাজারের বেশি গর্ত মেরামত করেছে সিটি অব টরন্টো। শুক্রবার রাতে তারা নগরব্যাপী ২৪ ঘণ্টার বিরতিহীন মেরামত কার্যক্রম শুরু করে।

শুক্রবার রাত সাড়ে ৬টায় এই কার্যক্রম শুরু হয় এবং যত বেশি সংখ্যক গর্ত মেরামত করা যায় সেজন্য ২৩৫ জন কর্মী নিয়োগ করে সিটি কর্তৃপক্ষ। পরদিন রাত সাড়ে ৬টায় এই কার্যক্রম শেষ হয় বলে জানিয়েছেন কর্মকর্তারা।

- Advertisement -

টরন্টোর ট্রান্সপোর্টেশন সার্ভিসেস সংক্রান্ত মহাব্যবস্থাপক বারবারা গ্রে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টির ব্যাখ্যা করে বলেন, ৮০ শতাংশ গর্তের তথ্য এসেছে সড়কের ওপর নজর রাখা সিটি প্যাট্রোলারদের কাছ থেকে। বাকি ২০ শতাংশ গর্তের তথ্য তারা পেয়েছেন বাসিন্দাদের কাছ থেকে। ৩১১ এ ফোন করে এই তথ্য জানিয়েছেন তারা।

টরন্টোর রাস্তায় গর্ত নতুন কিছু নয় এবং বছরের পর বছর ধরে চালকরা এই সমস্যা মোকাবিলা করছেন। ২০২৪ সালের এপ্রিলে ১২ জন চালক তাদের গাড়ির চাকা ক্ষতিগ্রস্ত হতে দেখেন এবং চাকার হাওয়া বেরিয়ে যায়। হাইওয়ে ৪০১ এর গভীর গর্তে পড়ে এই অবস্থার সৃষ্টি হয়।

সিটি কর্তৃপক্ষ বলছে, ১ জানুয়ারি থেকে তারা ৫৩ হাজার গর্ত মেরামত করেছে, সাম্প্রতিক বছরগুলোতে পড়ে যে পরিমাণ গর্ত মেরামত করা হয় এ সংখ্যা তার চেয়ে বেশি।

কর্মকর্তারা বলেন, সড়কের ফাঁটলের মধ্য দিয়ে উপরের স্তর দিয়ে পানি প্রবেশ করলে গর্তের সৃষ্টি হয়।
সিটি কর্তৃপক্ষ জোর দিয়ে বলছে, গর্ত খুঁজে দেখতে ও সেগুলো মেরামত করতে তারা নিয়মিত টহল পরিচালনা করে আসছে।

সিটি কর্তৃপক্ষ বাসিন্দাদের ৩১১ নাম্বারে ফোন করে গর্তের খবর জানাতে উৎসাহিত করছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.