Latest Posts

জিটিএইচএতে ২০২৪ সালে নুতন কন্ডোর বিক্রি কমতে পারে

- Advertisement -
টরন্টোতে ২০২৪ সালে নতুন কন্ডোর লেনদেন ২০২৩ সালের তুলনায় ৬৪ শতাংশ হ্রাস পেয়েছে

টরন্টোতে ২০২৪ সালে নতুন কন্ডোর লেনদেন ২০২৩ সালের তুলনায় ৬৪ শতাংশ হ্রাস পেয়েছে। রিয়েল এস্টেট অ্যানালিটিকস ফার্ম আরবানেশনের তথ্যে এমনটাই উঠে এসেছে।

১৬ জানুয়ারি প্রকাশিত আরবানেশনের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে অঞ্চলটিতে নতুন কন্ডো বিক্রি হয়েছে মাত্র ৪ হাজার ৫৯০টি। সংখ্যাটি ২০২৩ সালের তুলনায় ৬৪ শতাংশ কম। এ নিয়ে তৃতীয় বছরের মতো অঞ্চলটিতে নতুন কন্ডোর বিক্রি কমল। এবং ২০২৪ সালের বিক্রি ১৯৯৬ সালের পর সবচেয়ে কম হয়েছে।

- Advertisement -

প্রতিবেদনে বলা হয়েছে, কন্ডো বাজার তিন দশকের মধ্যে সবচেয়ে কঠিন সময় পার করছে। আগাম বিক্রির প্রাথমিক চালক বিনিয়োগকারীরা অর্থ সংকটে থাকায় এ বছরও বাজারটি নিয়ে প্রত্যাশা কম। অর্থায়ন জোগাড় করা নিয়ে সমস্যা এবং মূল্য ও ভাড়া হ্রাস পাওয়াও এক্ষেত্রে ভূমিকা রাখছে। আগাম বিক্রি কার্যক্রম হ্রাস পাওয়ায় ২০২৫ সালে নতুন নির্মাণ ক্ষতিগ্রস্ত হবে। এর ফলে ২০২৬-২০২৭ সালে নতুন সরবরাহ ব্যাপকভাবে হ্রাস পাবে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের চতুর্থ প্রান্তিকে মাত্র ছয়টি প্রকল্পের এক হাজার ৮২৯টি ইউনিট বিক্রির প্রস্তাব করা হয়। এর মাত্র ১০ শতাংশ বিক্রি হয়েছে। গত ১০ বছরে চতুর্থ প্রান্তিকে ৬ হাজার ১২৩টি নতুন ইউনিট বিক্রির জন্য প্রস্তাব করা হয় এবং বিক্রির হার ছিল গড়ে ৫২ শতাংশ।

গত বছর জিটিএইচএতে রেকর্ড সংখ্যক নতুন কন্ডোর নির্মাণ শেষ হয়। ২০২৪ সালে ২৯ হাজার ৮০০ ইউনিটের কাজ শেষ হয়, যা ২০২৩ সালের তুলনায় ২৪ শতাংশ বেশি। আর দশ বছরের গড়ের চেয়ে বেশি ৬১ শতাংশ।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.