Latest Posts

ট্রুডোর সঙ্গে দূরত্ব বজায় রাখতে চাইছেন ফ্রিল্যান্ড

- Advertisement -
লিবারেল নেতৃত্বের প্রতিযোগিতায় অংশ নেওয়ায় সাবেক অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে দূরত্ব বজায় রেখে চলতে চাইছেন

লিবারেল নেতৃত্বের প্রতিযোগিতায় অংশ নেওয়ায় সাবেক অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে দূরত্ব বজায় রেখে চলতে চাইছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, সাম্প্রতিক মাসগুলোতে ট্রুডোর সঙ্গে তার প্রায়ই মতদ্বৈততা হতো। শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত নিতে হয় যে, সরকার ভুল পথে আছে।

ব্যাংক অব কানাডার সাবেক গভর্নর মার্ক কারনিকে স্থলাভিষিক্ত করে অর্থ মন্ত্রণালয় থেকে ফ্রিল্যান্ডকে সরিয়ে দেওয়ার কথা ট্রুডো জানানোর পর গত ডিসেম্বরে তিনি পদত্যাগ করেন। হাউস অব কমন্সে ফল ইকোনমিক স্টেটমেন্ট উপস্থাপনের পরই তিনি অর্থমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান।

- Advertisement -

ফ্রিল্যান্ড বলেন, তিনি যদি প্রধানমন্ত্রী হন তাহলে কখনোই এ ধরনের কাজ করবেন না। ভোক্তা কার্বন প্রাইসের ব্যাপারে তিনি তার সুর পরিবর্তন করছেন। দশক ধরে একে সমর্থন দিয়ে আসা সত্ত্বেও জনগণের শক্ত বিরোধিতার কারণে এ ব্যাপারে সুর পরিবর্তন করছেন তিনি।

ফ্রিল্যান্ড মার্ক কারনি ও সাবেক পূর্ণমন্ত্রী কারিনা গোল্ড এবং আরও কয়েকজনের সঙ্গে পরবর্তী লিবারেল নেতা হওয়ার প্রতিযোগিতা করছেন।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.