Latest Posts

কানাডিয়ান কর্মীদের সুরক্ষায় এনডিপি নেতাদের রূপরেখা

- Advertisement -

সম্ভাব্য মার্কিন শুল্কের পাল্টা পদক্ষেপ হিসেবে নিজের পরিকল্পনা তুলে ধরতে বৃহস্পতিবার মন্ট্রিয়লে যান ফেডারেল এনডিপি নেতা জাগমিত সিং। তার ‘বিল্ড কানাডা, বাই কানাডা’ পরিকল্পনা সব ধরনের ফেডারেল ক্রয় চুক্তিতে আমেরিকান কোম্পানিগুলোকে নিষিদ্ধ করবে। এটা করা হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্ক আরোপের হুমকি কার্যকর করলে।

- Advertisement -

সাংবাদিকদের জাগমিত সিং বলেন, আমাদের এটা নিশ্চিত করতে হবে যে, আমরা যদি কোনো সরকারি অর্থ ব্যয় করি, কোনো ধরনের সরকারি অর্থ তাহলে তা কানাডিয়ান কোম্পানি ও কানাডিয়ান চুক্তিতে যাবে, যারা কানাডিয়ান কর্মীদের নিয়োগ দিয়ে থাকে।

একইসঙ্গে কানাডা যাতে সরাসরি কাঁচামাল রপ্তানির পরিবর্তে তাতে মূল্য সংযোজন করে সেটাও চান জাগমিত সিং। তিনি বলেন, কানাডা ও কুইবেকে আমাদের সমস্যা হচ্ছে, আমাদের প্রাকৃতিক সম্পদ রয়েছে এবং কোনো ধরনের মূল্য সংযোজনের সুযোগ গ্রহণ না করেই আমরা তা রপ্তানি করি। আমাদেরকে অবশ্যই কানাডা ও কুইবেকে পণ্য পরিশোধন করতে হবে। প্রক্রিয়াটি কানাডায় সম্পন্ন করতে আমাদের অবশ্যই বিনিয়োগ করতে হবে। আমি মনে করি কানাডায় কোনো ধরনের মূল্য সংযোজনের পদক্ষেপ গ্রহণ ছাড়া প্রাকৃতিক সম্পদ বিক্রি করার দিন শেষ হয়ে গেছে। কারণ, এর মাধ্যমে আমরা কানাডায় আরও কর্মসংস্থান সৃষ্টি করতে পারি।

এত তাড়াহুড়োর কিছু নেই বলে জানিয়েছেন কানাডার জ¦ালানিমন্ত্রী। জ¦ালানি ও প্রাকৃতিক সম্পদ বিষয়ক মন্ত্রী জোনাথন উইলকিনসন বলেন, জাগমিত সিংয়ের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি, এই বিষয়গুলোতে তিনি সময়ের চেয়ে এগিয়ে আছেন। গত সপ্তাহে তিনি বলেন, তিনি গুরুত্বপূর্ণ খনিজ যুক্তরাষ্ট্রে রপ্তানি বন্ধ করবেন। এগুলো হচ্ছে কোবাল্ট ও লিথিয়াম, কানাডায় যেগুলো উল্লেখযোগ্য পরিমাণে উৎপাদন হয়।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.