Latest Posts

ক্যাপিটাল গেইন ট্যাক্স বাতিলের প্রস্তাব কারনির

- Advertisement -
কানাডার ক্যাপিটাল গেইন ট্যাক্স বৃদ্ধি বাতিলের প্রস্তাব করবেন লিবারেল নেতৃত্ব প্রত্যাশী মার্ক কারনি।

কানাডার ক্যাপিটাল গেইন ট্যাক্স বৃদ্ধি বাতিলের প্রস্তাব করবেন লিবারেল নেতৃত্ব প্রত্যাশী মার্ক কারনি। একই সঙ্গে লিবারেল পার্টির নেতা নির্বাচিত হলে ও প্রধানমন্ত্রী হলে তিনি মধ্যবিত্তের কর কমিয়ে আনবেন বলে বুধবার জানান।

ব্যাংক অব কানাডা ও ব্যাংক অব ইংল্যান্ডের সাবেক গভর্নর কারনি একই সঙ্গে ২০৩০ সালের মধ্যে কানাডার প্রতিরক্ষা ব্যয় জিডিপির ২ শতাংশে উন্নীত করার অঙ্গীকার করেছেন। সেই সঙ্গে লাখো বাড়ি নির্মাণে বেসরেকারি বিনিয়োগকে উৎসাহিত করবেন।
তবে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সরকারের চালু করা সার্বজনীন চাইল্ড-কেয়ারে ভর্তুকির মতো ব্যয়বহুল সামাজিক কর্মসূচি চালু রাখার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এর ফলে কারনি কীভাবে কর বাবদ স্বস্তি ও নতুন সামরিক ব্যয় বাড়াবেন তা অস্পষ্টই থাকছে।

- Advertisement -

অন্টারিওর উইন্ডসরে দেওয়া এক বক্তৃতায় কারনি বলেন, সামনের সপ্তাহগুলোতে ফেডারেল বাজেটের নতুন একটি পদ্ধতি আমি প্রস্তাব করব, যা অমূল্য করদাতাদের অর্থ সাশ্রয় করবে। পাশাপাশি বড় অংকের বিনিয়োগ আকৃষ্ট করবে, তার প্রতিশ্রুতি বাস্তবায়নে কানাডার প্রয়োজন।

ট্রুডোর উত্তরসূরী হিসেবে নতুন নেতা নির্বাচনে লিবারেল সদস্যরা ৯ মার্চ ভোট দেবেন।

ট্রুডোর সরকার গত বসন্তে বলে, আবাসন ও অন্যান্য কর্মসূচির জন্য প্রয়োজন বিপুল পরিমাণ রাজস্ব তুলতে তথাকথিত ক্যাপিটাল গেইন ট্যাক্স বাড়ানো হবে। তবে এটা অনিশ্চয়তায় পড়েছে। কারণ, এখন পর্যন্ত সরকার আইন পাস করতে পারেনি। এখন এটি ২০২৬ সালের জানুয়ারিতে কার্যকর হবে বলে মনে করা হচ্ছে।

এখন এটি আদৌ বাস্তবায়ন হবে কিনা সেই প্রশ্ন দেখা দিয়েছে। কারনির প্রধান প্রতিদ্বন্দ্বী সাবেক অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড বলেছেন, এটা নিয়ে তিনি আর এগোবেন না। কনজার্ভেটিভ নেতা পিয়েরে পয়লিয়েভরও কর পরিবর্তন প্রথ্যাখ্যান করেছেন।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.