Latest Posts

ইউনিফরের সমর্থন পেল অন্টারিও পিসি

- Advertisement -
অন্টারিওর প্রোগ্রেসিভ কনজার্ভেটিভ (পিসি) পার্টি এক বিরল সমর্থন পেয়েছে। ব্র্যাম্পটনের বিভিন্ন শিল্পের কর্মীদের প্রতিনিধিত্বকারী ইউনিফর লোকাল ১২৮৫ ডগ ফোর্ডের প্রোগ্রেসিভ কনজার্ভেটিভকে সমর্থন জানিয়ে এক বিবৃতি প্রকাশ করেছে

অন্টারিওর প্রোগ্রেসিভ কনজার্ভেটিভ (পিসি) পার্টি এক বিরল সমর্থন পেয়েছে। ব্র্যাম্পটনের বিভিন্ন শিল্পের কর্মীদের প্রতিনিধিত্বকারী ইউনিফর লোকাল ১২৮৫ ডগ ফোর্ডের প্রোগ্রেসিভ কনজার্ভেটিভকে সমর্থন জানিয়ে এক বিবৃতি প্রকাশ করেছে। ইউনিফর লোকালের দলটিকে প্রকাশ্যে সমর্থনের ঘটনা এই প্রথম।

আট হাজারের বেশি কর্মীর প্রতিনিধিত্বকারী লোকালটির প্রেসিডেন্ট ভিটো বিয়াটো বলেন, অন্টারিওর ইলেক্ট্রিক ভেহিকল শিল্পের সম্প্রসারণ ও স্টেলান্টিসের ব্র্যাম্পটন অ্যাসেম্বলি প্ল্যান্ট এবং উইন্ডসর অ্যাসেম্বলি প্ল্যান্টের মাধ্যমে আমরা ভালো বেতনের চাকরির সুরক্ষা দিচ্ছি। সেই সঙ্গে প্রদেশে আমাদের সব সদস্য ও কর্মীর ভবিষ্যৎ সুরক্ষিত করছি।

- Advertisement -

অন্টারিও পিসি নেতা ডগ ফোর্ড এক বিবৃতিতে বলেছেন, লোকালের সমর্থন পেয়ে তিনি সম্মানীত। অন্টারিওর কর্মীদের সমর্থন এবং পরবর্তী চার বছরের জন্য শক্তিশালী সমর্থন নিয়ে অন্টারিও পিসি টিম দক্ষ বাণিজ্যে বিনিয়োগ অব্যাহত রাখবে। সেই সঙ্গে ব্র্যাম্পটন ও সমগ্র প্রদেশের কর্মীদের জন্য নতুন চাকরি ও সুযোগ সৃষ্টি করবে।
ইউনিফরের অন্টারিও রিজিয়নাল পরিচালক সামিয়া হাশি সানকে বলেন, ইউনিয়ন সামগ্রীকভাবে নির্বাচনে কোনো একক পার্টিকে সমর্থন করে না। কিন্তু কর্মীদের সুরক্ষার ব্যাপারে মনোযোগী থাকবে।

আরও যেসব ইউনিয়ন ও লোকাল প্রোগ্রেসিভ কনজার্ভেটিভ পার্টির প্রতি সমর্থন জানিয়েছে তার মধ্যে রয়েছে লেবারারস’ ইন্টারন্যাশনাল ইউনিয়ণ অব নর্থ আমেরিকা (লিইউনা), দ্য ইন্টারন্যাশনাল ব্রাদারহুড অব ইলেক্ট্রিক্যাল ওয়ার্কার্স (আইবিইডব্লিউ) এবং দ্য ইন্টারন্যাশনাল ব্রাদারহুড অব বয়লারমেকারস (আইবিবি)।

 

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.