Latest Posts

আরসিএমপির আট কেজি ফেন্টানাইল জব্দ

- Advertisement -

সাস্কেচুয়ান আরসিএমপি বিপুল পরিমাণ ফেন্টানাইল জব্দ করেছে। সুইফট কারেন্টের কাছে যানবাহন থামিয়ে এই ফেন্টানাইল জব্দ করা হয়েছে।

- Advertisement -

বৃহস্পতিবার দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরসিএমপি জানায়, বাহিনীর রোভিং ট্রাফিক ইউনিট এবং সাস্কেচুয়ান হাইওয়ে প্যাট্রোলের কর্মকর্তারা ২৮ জানুয়ারি সুইফ কারেন্ট এলাকায় টহল কার্যক্রম পরিচালনা করছিলেন। একজন কর্মকর্তারা ট্রান্সকানাডা হাইওয়েতে এক গাড়ি থামান এবং দুজনকে আটক করা হয়। গাড়িটিতে তল্লাশি চালিয়ে স্পেয়ার টায়ারের নিচে কর্মকর্তারা আট কিলোগ্রাম ফেন্টানাইল লুকানো অবস্থায় দেখতে পান।

এ ঘটনায় ক্যালগেরির বাসিন্দা ২৬ ও ২৮ বছর বয়সী দুইজনকে গ্রেপ্তার করা হয়। উভয়ের বিরুদ্ধেই পাচার ও পাচারের উদ্দেশে নিজের কাছে রাখার অভিযোগ আনা হয়েছে। বুধবার তাদেরকে সুইফট কারেন্ট প্রাদেশি আদালতে হাজির করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, গাড়িটির যাত্রীরা রেজিনা অঞ্চলে যাচ্ছেন বলে তদন্তকারীদের জানান।

সাস্কেচুয়ান আরসিএমপির ট্রাফিক সার্ভিসেসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুপারিন্টেন্ডেন্ট গ্র্যান্ট সেন্ট জার্মেইন বলেন, এটা উল্লেখযোগ্য পরিমাণ ফেন্টাইল জব্দের ঘটনা। মাত্র কয়েক দানা ফেন্টানাইলই মারাত্মক ওভারডোজের জন্য যথেষ্ট এই কথা মাথায় রেখে একে যথেষ্ট বলাই যায়। আমাদের কমিউনিটিতে লাখ লাখ ডোজ মারাত্মক মাদক প্রবেশ আমরা প্রতিহত করতে সক্ষম হয়েছি। আমাদের প্রদেশে যাার অবৈধ মাদক পরিবহন করতে চান তাদের জন্য এটা একটি বার্তা বলে আমি আশা করি। আমাদের কর্মকর্তারা আপনাদের ওপর নজর রাখছেন।

 

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.