
যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে দাঙ্গায় অংশ নেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত এক আমেরিকানকে ব্রিটিশ কলাম্বিয়ার হুইসলার স্কি রিসোর্টে গ্রেপ্তার করা হয়েছে। কানাডিয়ান বর্ডার সার্ভিসেস এজেন্সি এক বিবৃতিতে বলেছে, মার্কিন বিচার বিভাগের ঘোষিত ফেরারি আসামী অ্যান্টনি ভো অপ্রীতিকর কোনো ঘটনা ছাড়াই সোমবার গ্রেপ্তার হয়েছেন।
সিবিসির ফুটেজে স্কি রিসোর্টে ভোকে স্লোবোর্ডিং করতে দেখা যায় এবং তিনি কানাডায় রাজনৈতিক আশ্রয় চাইছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন, তার আবেদনের ভিত্তি কানাডা সরকার গ্রহণ করায় তিনি খুশি।
সেই সঙ্গে সাক্ষাৎকারের জন্য ডাকা একটি নথিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন তিনি। ভোর আইনজীবী ড্যামিলোলা আসুনি নথিটিকে বৈধ বলে জানিয়েছেন।
কানাডার বর্ডার সার্ভিসেস জানিয়েছে, ৩২ বছর বয়সী ভোর কানাডার প্রবেশের কোনো রেকর্ড নেই এবং কানাডায় প্রবেশের যোগ্য নন এমন সব বিদেশি নাগরিককের বের করে দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।
যুক্তরাষ্ট্রের অ্যাটর্নির কার্যালয় থেকে বলা হয়েছে, ২০২১ সালে ক্যাপিটল হিলে হামলার অভিযোগে গত জুনে দোষী সাব্যস্ত হয়েছেন ভো। কিন্তু কারাগারে হাজির হওয়ার পরিবর্তে তিনি কানাডায় পাড়ি জমান।
সিবিসিকে দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে ভোকে হাসতে এবং হুইসলারে ¯েœাবোর্ডিং করতে দেখা যায়। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প তাকে ক্ষমা করে দিলে চন্দ্র বর্ষের শুরুতে তিনি দেশে ফিরে যাবেন।
কানাডা বর্ডার সার্ভিসেস বলেছে, গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ১৪ হাজারের বেশি বিদেশি নাগরিককে ফেরত পাঠানো হয়েছে। অভিবাসন ও শরনার্থী আইন লঙ্ঘন করায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে।

