
সিটি কাউন্সিল একটি বাই ল পাস করার পর বাড়িই ছেড়ে দেওয়ার সিদ্ধাস্ত নিয়েছে অন্টারিওর কিংসভিলের একটি পরিবার। আইনে পরিবারটির ওপর বড়দিনের আলোকসজ্জায় বিধিনিষেধ আরোপ করেছিলো।
কোলটেন উইলিয়ামস বড়দিনের আলোকসজ্জার প্রচলন করেন এক দশক আগে তার গ্র্যান্ডমাদারের নির্দেশে। তিনি আবার এই আলোকসজ্জার অনুপ্রেরণা পেয়েছিলেন টেলিভিশন দেখে। সেই গল্প স্মরণ করে তিনি বিষয়টির ব্যাখ্যা করেন এভাবে, আমরা একটি কন্ট্রোলার কিনি এবং তার বাড়িতে কিছু লাইট ছিল।
উইলিয়ামস বলেন, গ্র্যান্ডমার ওই প্রদর্শনী দেখতে ডজনের ওপর গাড়ি প্রতি রাতেই সেখানে থামত। ক্যানসারের সঙ্গে লড়াই করে কয়েক বছর আগে তিনি প্রয়াত হয়েছেন। এবং লাইট শো স্থানান্তরিত হয়েছে উইলিয়ামসের পারিবারিক বাড়ি মার্শইডস বুলভার্ডে।
স্বাভাবিক সময়ে উইলিয়ামস পরিবার রাতে তিনটি শোর আয়োজন করত। কিন্ত শুক্র ও শনিবার হতো চারটি শো। উইলিয়ামস বলেন, প্রতিটি শোর স্থায়ীত্ব ২০ মিনিট। পরের শোর জন্য লোকজন জড়ো হতেন। ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে তহবিল সংগ্রহের জন্যও পরিবারটি এই শো কাজে লাগাত। এভাবে গত কয়েক বছরে তারা মোট ৪৫ হাজার ডলার সংগ্রহ করেছে। কিন্তু প্রতি বছর তিনটি সপ্তাহ কারের কারণে রাস্তা আটকে যাওয়া নিয়ে বেশ কয়েকজন প্রতিবেশি অভিযোগ জানালে সমস্যার সূত্রপাত হয়।
বিষয়টি নিয়ে গত বছর সিটি কাউন্সিল ও উইলিমাস পরিবারের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয় এবং তারা সমস্যা সমাধানের চেষ্টা করেন। আর চলতি মাসে সিটি কাউন্সিল উইলিমাস পরিবারকে তাদের প্রদর্শনীর জন্য আবেদন জমা দেওয়া বাধ্যতামূলক করে। সেই সঙ্গে প্রদর্শনীর সময়ও সীমিত করে দেয়। এরপর কলটন পরিবার এ বছর শো না করার সিদ্ধান্ত নেয় এবং ২০২৬ সালে পাশর্^বর্তী এসেক্সে এটি সরিয়ে নেওয়ার আশা করছে।

