Latest Posts

মুন্সীগঞ্জ-বিক্রমপুর এসোসিয়েশন অন্টারিওর নির্বাহী কমিটির সভা ও দোয়া অনুষ্ঠিত

- Advertisement -

গত ১১ জানুয়ারী শনিবার সন্ধ্যা ৬ টায় টরন্টোর ১০০৪ কিং ইস্টন রোডের তাজুল ইসলাম এর নতুন রেষ্টুরেন্ট এক্রপলিস জাইরো কর্নারে মুন্সীগঞ্জ-বিক্রমপুর এসোসিয়েশন অন্টারিওর সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

- Advertisement -

সভায় সভাপতিত্ব করেন ফারুক খান, সভাটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক গোলাম রনি, সভায় সহ-সভাপতি হোসনী মোবারক তুহিনের আম্মা মরহুমা হাসিনা বেগমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা এমদাদুর রহমান। হোসনী মোবারক তুহিন এর আম্মা গত ২ জানুয়ারি বাংলাদেশে ব্রেন ষ্ট্রোক করে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মরহুমা হাসিনা বেগমকে (৭৭) ঢাকা আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। সভায় শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। আপ‍্যায়নে ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম। উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি ডাঃ মাহবুব আলম,সহ-সভাপতি সুজন দেওয়ান, সহ- সভাপতি মোঃ জাকির হোসেন, সহ-সভাপতির সভাপতি আসরাফ চৌধুরী, মোঃ মিজানুর রহমান ও সম্মানিত সদস্য আক্তার হোসেনসহ আরো অনেকেই। প্রেস বিজ্ঞপ্তি।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.