Latest Posts

টানা নয়বারের টপ প্রডিউসার রিয়েলটর মনির ইসলাম

- Advertisement -

টরন্টোর বাংলাদেশি কমিউনিটির জনপ্রিয় মুখ মনির ইসলাম টানা নয়বার টপ প্রডিউসার হওয়ার যোগ্যতা অর্জন করলেন। বরাবরের মতো রিয়েলএস্টেট সেক্টরে অসামান্য পারফরমেন্সের জন্যে পেলেন প্লাটিনাম ক্লাব এ্যাওয়ার্ড, আনম্যাচড ডেডিকেশন এ্যাওয়ার্ড এবং টপ টীম এ্যাওয়ার্ড।

- Advertisement -

মনির ইসলাম রিম্যাক্স এইস রিয়েলটি ইনকের একজন রিয়েলটর । পাশাপাশি তিনি একজন সফল বিল্ডার । স্বনামখ্যাত কাস্টমস হাউজ মেকার মনির বিল্ডারস ইনক এর সিইও তিনি। ২০১৫ থেকে ২০২৩, টানা আটবার পেয়েছেন টপ প্রডিউসারসহ একাধিক এ্যাওয়ার্ড। গত ১১ জানুয়ারি স্কারবোরো কনভেনশন সেন্টারে রিম্যাক্স এইস রিয়েলটি ইনকের এ্যানুয়াল গালা ডিনার অনুষ্ঠানে বিপুল সংখ্যক অতিথির উপস্থিতিতে তাকে এই এ্যাওয়ার্ড প্রদান করা হয়। মনির ইসলামের হাতে ট্রফি তুলে দেন রিম্যাক্স ব্রোকার সুরেশ পারামালিঙ্গম ও রাথিস পারামালিঙ্গম । একইসঙ্গে মনির ইসলামকে প্লাটিনাম ক্লাব এ্যাওয়ার্ড, আনম্যাচড ডেডিকেশন এ্যাওয়ার্ড এবং টপ টীম এ্যাওয়ার্ডও প্রদান করা হয়। এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিল জিভানি এমপি ও অন্টারিও প্রভিন্সিয়াল এ্যাসোসিয়েট হাউজিং মিনিস্টার ভিজে থানিগাসালাম এমপিপি। মনির ইসলামের সহধর্মিনী রিয়েলটর মম ইসলামও হানড্রেড পারসেন্ট ক্লাব এ্যাওয়ার্ড পান।

রিম্যাক্স ব্রোকার সুরেশ পারামালিঙ্গম বলেন, মনির ইসলামের পারফরমেন্স সবসময় অসাধারণ। এবারও এর ব্যতিক্রম ঘটেনি। সে বিনয়ী, ট্যালেন্টেড এবং পরিশ্রমী। আমি সবসময় তার সাফল্য কামনা করি। প্রতিবছরই সে নতুন করে নিজের যোগ্যতা প্রমাণ করেছে।

সাপ্তাহিক বাংলামেইল এবং এনআরবি টিভিকে দেয়া প্রতিক্রিয়ায় মনির ইসলাম বলেন, আজ আমার খুবই আনন্দের দিন। আমার ক্লায়েন্টদের আস্থা ও ভালোবাসাই আমাকে এই অর্জনে শক্তি ও সাহস জুগিয়েছে। সবসময় চেস্টা করেছি সততা আর নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে। এই সেক্টরে যাতে আরো ভালো করতে পারি সেজন্যে দোয়া চাই সবার ।
পুরো আয়োজনটি ধারণ করে এনআরবি টিভি। জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান আর নৈশভোজের মাধ্যমে সমাপ্তি ঘটে এই আয়োজনের। বাংলামেইল পরিবারের পক্ষ থেকে মনির ইসলামকে অভিনন্দন।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.