Latest Posts

বঙ্গবন্ধু ফাউন্ডেশন কানাডার বিজয় দিবস উদযাপন

- Advertisement -

 

- Advertisement -

গত ১৫ ডিসেম্বর রবিবার, মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ফাউন্ডেশন কানাডার উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডেনফোর্থ এভিনিউয়ের রেডহট তন্দুরিতে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা উপস্থিত ছিলেন। সংগঠনের প্রথম সহ-সভাপতি ড. এ এম এম তোহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ জসিম উদ্দীনের উপস্থাপনায় বাংলাদেশ ও কানাডার জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে প্রারম্ভে আওয়ামী লীগ নেতা জিয়াউল আহসান চৌধুরী পরিচালনায় মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদ, দেশব্যাপী হত্যা যজ্ঞের শিকার আওয়ামী লীগ নেতা কর্মীদের আত্মার মাগফেরাত কামনা করে এবং দেশ ও জাতির বর্তমান ক্রান্তিকাল অবসানে দোয়ান্তে মহান আল্লাহর সাহায্য কামনা করে মোনাজাত করা হয়। পরবর্তীতে আলোচনায় অংশগ্রহণ করেন অনেকেই।

আন্দোলনের নামে দেশব্যাপী সাধারণ মানুষ ও পুলিশ সদস্যদেরকে হত্যা, রাজনৈতিক প্রতিহিংসা, আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা, গ্রেফতার, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুণ্ঠন, ছাত্রলীগকে নিষিদ্ধকরণ, দ্রব্যমূল্যের উচ্চ মূল্য ও আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে জনগণের সীমাহীন দুর্ভোগের বিষয়গুলো আলোচনায় উঠে আসে। এমতাবস্থায় দেশে ও প্রবাসে দলের সর্বস্তরের নেতা কর্মীদের সকল ভেদাভেদ ভুলে গিয়ে বৃহত্তর ঐক্য গড়ে তুলে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আশাবাদও ব্যক্ত করা হয়। আলোচনা পর্বে যুক্তরাজ্যে অবস্থানরত ফাউন্ডেশনের সভাপতি ড. মোঃ হুমায়ুন কবির, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর ভিডিও কলে শুভেচ্ছা বক্তব্য রাখেন।

আলোচনায় অংশগ্রহণ করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ-সভাপতিদ্বয় আব্দুল এস বি এম হামিদ, মোঃ হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক তাজুল ইসলাম, ক্রীড়া বিষয়ক সম্পাদক রোকন চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ কুতুব উদ্দিন। কানাডা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুক্তা ও প্রচার সম্পাদক বেলাল শামসু। অন্টারিও আওয়ামী লীগের সহ-সভাপতিদ্বয় রাধিকা রঞ্জন চৌধুরী, নওশের আলী, সাধারণ সম্পাদক মাসুদ আলী লিটন ও দপ্তর সম্পাদক খালেদ শামীম। মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা আক্তার জানু ও সদস্যা রিনা বেগম। সিলেট জেলার আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন আবুল হোসেন, অ্যাডভোকেট মনিরুজ্জামান সেলিম ও সদরুল ইসলাম। সভাপতি তার সমাপনী বক্তব্যে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে দেশাত্মবোধক ও বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বিভিন্ন সংগীত পরিবেশন করেন টরন্টোর বিশিষ্ট সঙ্গীত শিল্পী সোমা সাঈদ ও শামীম আহমেদ। সাংস্কৃতিক পর্বের শেষে সকলেই নৈশভোজে অংশ গ্রহন করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সম্পাদক কবিরুল ইসলাম, সদস্যবৃন্দ মোঃ মুশফিকুর আকন্দ, বাবুল পারভেজ ও কামরুল ইসলাম। কানাডা আওয়ামী লীগ নেতা জুটন তরফদার, ছাত্রলীগের তহিদ খান আশিক, নাফি খান, তোহা খান। আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীবৃন্দ যথাক্রমে জুলফিকার হায়দার, মোঃ আবুল হোসেন, সেলিম, আমির হোসেন, আমজাদ আলী, বদরুল আহমেদ, আব্দুল হাবিব, সমীর, স্বপন, মোঃ মিলন, কল্যাণ মল্লিক, মোঃ শাহীন আহমেদ, মোঃ জসিম উদ্দিন, রাসেল আহমেদ চৌধুরী, মোঃ মনিরুল ইসলাম ও সোহেল মিয়া।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.