
গত বছর তাদের অন্ততপক্ষে একটি প্যাকেজ চুরি গেছে বলে জানিয়েছেন প্রতি ১০ জনের মধ্যে একজন কানাডিয়ান। ফেডেক্সের প্যাকেজ চুরি সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে। অ্যাঙ্গাস রিডের মাধ্যমে ৯ থেকে ১১ অক্টোবর পর্যন্ত ১ হাজার ৫১৭ জনের ওপর সমীক্ষাটি পরিচালনা করা হয়।
সমীক্ষায় অংশগ্রহণকারী ৬৭ শতাংশ ক্রেতা প্যাকেজ চুরির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। এ ছাড়া ১৯ শতাংশ ক্রেতা জীবনের কোনো এক সময় প্যাকেজ হারানোর অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন।
গত বছর ফেডেক্সের সমীক্ষায় দেখা গিয়েছিল, প্যাকেজ হারানোর অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়া লোকের হার ১৬ শতাংশ।
অ্যাডাম রেইডার সিটিভি নিউজ মন্ট্রিয়লকে বলেন, সম্প্রতি তাদের দরজা থেকে প্যাকেজ খোয়া গেছে। কিন্তু একজন প্রতিবেশী পুলিশকে ফোন করলে সেটা ফেরত পান তিনি। তারা বলেন যে, আমার কিছু পাকেজ চুরি হয়ে গেছে। আমি আপনাকে একটি খুশির সংবাদ দিতে চায় এবং তা হচ্ছে, ওই লোকগুলোকে আমরা খুঁজে পেয়েছি এবং গ্রেপ্তার করেছি। আপনার জিনিসপত্র আমাদের কাছে আছে। শুনে আমার কাছে মনে হচ্ছিল, বলছে কী? আমি বিশ^াসই করতে পারছিলাম না। এ ধরনের ঘটনা কখনোই ঘটে না।
ফেডেক্সের যোগাযোগ উপদেষ্টা জেমস অ্যান্ডারসন বলেন, লোকজন সতর্ক হওয়ায় প্যাকেজ চুরির ঘটনা কিছুটা কমেছে। এটা বন্ধে কুরিয়ারদের কঠোর পরিশ্রমও কাজ করেছে। যেমন ডেলিভারী চালকরা এটা নিশ্চিত হয়ে নেন যে, তাদেরকে কেউ অনুসরণ করছে না।
অ্যান্ডারসন বলেন, আমরা সেটি মনিটর করি। কিন্তু আমরা খুব বেশি তথ্য দিতে পারি না। কারণ, প্যাকেজ চোরদের আমরা অনুসরণ করতে চাই না।

