Latest Posts

ট্রান্সজেন্ডার বিলের বিরুদ্ধে আদালতে চ্যালেঞ্জ

- Advertisement -
পরিকল্পনা অনুযায়ী আলবার্টার তিনটি ট্রান্সজেন্ডার বিলের বিরুদ্ধে আদালতে চ্যালেঞ্জ করেছে এলজিবিটিকিউ+ অধিকার নিয়ে কাজ করা দুটি সংস্থা

পরিকল্পনা অনুযায়ী আলবার্টার তিনটি ট্রান্সজেন্ডার বিলের বিরুদ্ধে আদালতে চ্যালেঞ্জ করেছে এলজিবিটিকিউ+ অধিকার নিয়ে কাজ করা দুটি সংস্থা। এর মধ্যে একটি হচ্ছে লিঙ্গ-স্বীকৃতি চিকিৎসা থেকে চিকিৎসকদের নিবৃত রাখা। এই চিকিৎসার মধ্যে রয়েছে ১৬ বছরের কম বয়সীদের জন্য পিউবারটি ব্লকার এবং হরমোন থেরাপি।

ইগেল কানাডার আইন বিষয়ক পরিচালক বেনেট জেনসেন বলেন, তারা সবার আগে বিল ২৬ এ বিরোধিতা করছে। কারণ, আইনটির অংশবিশেষ এরই মধ্যে কার্যকর হয়েছে। এই গ্রুপের মধ্যে রয়েছে স্কিপিং স্টোন এবং আলবার্টার পাঁচটি পরিবার।
জেনসেন বলেন, গ্রুপগুলো শুক্রবার শেষ দিকে কোর্ট অব কিংয়ের বেঞ্চে আনুষ্ঠানিক নথি দাখিল করেছে। কিন্তু নথি জমা দিতে দেরি হয়ে যাওয়া সোমবারের আগে তার প্রক্রিয়া হচ্ছে না।

- Advertisement -

গ্রুপগুলোর যুক্তি হচ্ছে, লিঙ্গ বৈচিত্র্যপূর্ণ তরুণদের সেকশন ৭ এ দেওয়া ব্যক্তি নিরাপত্তার লঙ্ঘন ঘটেছে বিল ২৬ এ। একই সঙ্গে এটা নিষ্ঠুর ও অস্বাভাবিক চিকিৎসা থেকে মুক্তির সেকশন ১২ এবং সেকশন ১৫ এর ন্যায্যতার অধিকারেরও লঙ্ঘন।
আলবার্টার বিচারমন্ত্রীর একজন মুখপাত্র এক ইমেইলে বলেছেন, সরকার বিশ^াস করে আইনটি সঠিক ভারসাম্য এনেছে। কিন্তু বিষয়টি এখন আদালতে বিচারধীন থাকায় এ নিয়ে এর বেশি মন্তব্য করে উচিত হবে না।

আদালতে চ্যালেঞ্জ জানানো গ্রুপগুলোর যুক্তি হচ্ছে, বিলটি নতুন সংশোধিত আলবার্টা বিল অব রাইটসেরও লঙ্ঘন। সেই সঙ্গে সম্মতি ছাড়াই চিকিৎসা নিতে বাধ্য না করার যে অধিকার তারও লঙ্ঘন বিলটি।

চলতি সপ্তাহেই তৃতীয় ও চূড়ান্ত রিডিংয়ে তিনটি ট্রান্সজেন্ডার বিলই আইনসভায় পাস হয়েছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.