Latest Posts

সিইআরবি সুবিধা নেওয়ায় ৩৩০ কর্মী চাকরিচ্যুত

- Advertisement -
অযোগ্য হওয়া সত্ত্বেও যেসব কর্মী সিইআরবি সুবিধা গ্রহণ করেছেন তাদের বিরুদ্ধে ২০২৩ সালে তদন্ত শুরু করে সিআরএ

মহামারি চলকালে অন্যায্যভাবে কানাডা ইমার্জেন্সি রেসপন্স বেনিফিট (সিইআরবি) সুবিধা নেওয়ায় ৩০০ কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে বলে জানিয়েছে কানাডা রেভিনিউ এজেন্সি (সিআরএ)। অভ্যন্তরীণ চূড়ান্ত হালনাগাদ পর্যালোচনায় এমনটা বলা হয়েছে।

অযোগ্য হওয়া সত্ত্বেও যেসব কর্মী সিইআরবি সুবিধা গ্রহণ করেছেন তাদের বিরুদ্ধে ২০২৩ সালে তদন্ত শুরু করে সিআরএ। অধিকতর ৬০০ কর্মীকে অধিকতর তদন্তের জন্য চিহ্নিত করা হয়।

- Advertisement -

সংক্ষেপে সিইআরবি নামে এই সুবিধা হিসেবে মহামারির সময় জনস্বাস্থ্য সম্পর্কিত বিধিনিষেধের ফলে যারা চাকরি হারিয়েছিলেন তাদেরকে প্রতি মাসে দুই হাজার ডলার করে দেওয়া হয়েছিল। সংস্থাটি বলেছে, সিইআরবি সুবিধা না নেওয়ার কারণে ১৮৫ জনকে অব্যাহতি দেওয়া হয়নি। কিন্তু তাদের মধ্যে ৪০ জনের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বরখাস্ত করা হয়েছে।

এদিকে সিইআরবির জন্য যোগ্য ছিলেন ১৩৫ জন এবং তাদেরকে কোনো পরিণতি ভোগ করতে হয়নি। কিছু কর্মী এই সুবিধার জন্য যোগ্য বিবেচিত হয়েছিলেন। কারণ তারা শিক্ষার্থী ছিলেন অথবা খ-কালীন কর্মী।
সিআরএ বলছে, অন্যায্যভাবে যারা সিইআরবি সুবিধা নিয়েছেন তাদেরকে তা ফেরত দিতে হবে। তবে যেসব কর্মী স্বাস্থ্যজনিত ছুটিতে ছিলেন অথবা বিনা বেতনে লম্বা ছুটিতে ছিলেন তাদের বিষয়টি এখনো চলমান রয়েছে। যদিও তাদের সংখ্যাটি খুব বেশি নয়।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.