Latest Posts

১৬ বছর বয়সী বালক হত্যাকান্ডে সন্দেহভাজনকে এখনো খুঁজছে টরন্টো পুলিশ

- Advertisement -

ইস্ট ইয়র্কে ১৬ বছরের এক বালককে ইচ্ছাকৃতভাবে গাড়ি দিয়ে আঘাত করে হত্যার পাঁচ বছর পর পুলিশ বলছে, এখনো তারা ওই চালকের সন্ধান করছে। সেই সঙ্গে গাড়ির যাত্রীদেরকে তদন্তকারীদের সঙ্গে কথা বলার অনুরোধ জানাচ্ছে।

- Advertisement -

২০১৯ সালের ৭ অক্টোবর রাত ২টার দিকে ম্যাথিউ ড্রিভার এবং তার ১৪ বছর বয়সী বন্ধু উডবাইন এভিনিউ এবং ও’কনোর ড্রাইভে অবস্থান করছিল। সেই সময় শপার্স ড্রাগ মার্টের কাছে দুই ব্যক্তির সঙ্গে তাদের বিতন্ডা হয়। ওই দিন ঘটনার প্রকৃতি সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া না গেলেও হোমিসাইড অ্যান্ড মিসিং পারসন্স ইউনিটের ডিটেক্টিভ সার্জেন্ট ব্র্যান্ডন প্রাইস বলেন, ওই দুই ব্যক্তি এরপর তাদের এসইউভিতে উঠে পড়েন এবং পায়ে হেঁটে পালাতে থাকা দুই বালককে তাড়া করে। ওই দুই ব্যক্তি বালকদের স্ট্যান ওয়াডলো পার্কের কাছে পেয়ে যায়। যাত্রীরা এরপর গাড়ি থেকে বেরিয়ে আসেন। কিন্তু চালক ওই বালকদের তাড়া করা অব্যাহত রাখে। গাড়িটি ছিল ২০০৭ থেকে ২০১২ সালে কালো অথবা নীল রংয়ের হুন্দাই সান্তা ফে এসইউভি।

তদন্তকারীদের ধারণা, চালক সাইডওয়াক দিয়ে গাড়ি চালিয়ে পরে ইচ্ছাকৃতভাবে এসইউভি দিয়ে ড্রাইভারকে ধাক্কা দেয়।
ওই ঘটনার পর প্রকাশিত ভিডিওতে এগিয়ে আসা গাড়ি থেকে দুই বালককে দৌঁড়ে পালাতে দেখা যায়। এরপর গাড়িটি ড্রিভারকে আঘাত করে। ড্রিভারকে সাহায্য করার জন্য তার বন্ধুকে থামতে দেখা যায় এবং ওই সময় সে মাটিতে পড়েছিল। এরপর এসইউভিটি ইউটার্ন নিয়ে বালকদের ফেলে সটকে পড়ে।

ড্রিভারকে এরপর দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং পরবর্তীতে তাকে মৃত ঘোষণা করা হয়।

এ ঘটনার তদন্তের হালনাগাদ তথ্য জানাতে গিয়ে প্রাইস বলেন, তদন্তকারীরা এখন পর্যন্ত এসইউভির চালক ও যাত্রীদের শনাক্ত করতে পারেনি। কিন্তু তার বিশ^াস, ড্রিভারকে ধাক্কা দেওয়ার সময় যাত্রীরা গাড়িতে ছিলেন না এবং চালকের অভিপ্রায় সম্পর্কেও তারা জানতেন না।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.