Latest Posts

২৫০ ডলারের চেকের ভাগ্য অনিশ্চিত

- Advertisement -

 

জাগমিত সিং মঙ্গলবার দিনের শেষ দিকে বলেন, আরও বেশি সংখ্যক কানাডিয়ানকে এর আওতায় না আনা হলে তার দল এই রিবেটে সমর্থন দেবে না

লিবারেলদের কর অব্যাহতি বিল আইনে পরিণত হওয়ার কাছাকাছি পৌঁছানো সত্ত্বেও উপপ্রধানমন্ত্রী শুক্রবার এ নিয়ে দুঃখ প্রকাশ করেছেন। এ নিয়ে প্রতীয়মান হচ্ছে যে, প্রস্তাবিত ২৫০ ডলারের চেকের ব্যাপারে সমর্থনের অভাব রয়েছে। অথচ এই চেক ফেডারেল সরকারের মূল পরিকল্পনার অংশ।

- Advertisement -

গত বছর যারা কাজে ছিলেন এবং আয় ছিল সর্বোচ্চ দেড় লাখ ডলার তাদের জন্য ২৫০ ডলারের চেকের প্রস্তাব করা হয় গত সপ্তাহে। সেই সঙ্গে ক্রয়ক্ষমতার উদ্বেগ প্রশমনে নির্দিষ্ট কিছু পণ্যের ওপর থেকে দুই মাসের জন্য জিএসটি এবং এইচএসটি অব্যাহতির প্রস্তাব দেওয়া হয়। লিবারেলদের পরিকল্পনা হচ্ছে ১৪ ডিসেম্বর থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই কর অব্যাহতি কার্যকর করা। আর রিবেট চালু করার কথা ২০২৫ সালের বসন্তে।

কিন্তু চেকের বিষয়টি স্ট্যান্ড-অ্যালোন বিল থেকে বাদ পড়ে। এজন্য পদক্ষেপটির পক্ষে পর্যাপ্ত সমর্থনের অভাবের কথা উল্লেখ করা হয়। এ নিয়ে শুক্রবার সাংবাদিকদের ফ্রিল্যান্ড বলেন, সংসদে আমরা সংখ্যালঘু এবং এ কারণে একটি প্রস্তাব পেশ করেছিলাম ও সত্যিকারের এই ইতিবাচক পদক্ষেপের প্রতি সব বিরোধীদলের সমর্থন চেয়েছিলাম। দুর্ভাগ্যবশত আমরা সেই সমর্থন পাইনি।
প্রস্তাবের প্রতি এনডিপি সমর্থন দেবে বলে শুরুতে মনে হলেও দলটির নেতা জাগমিত সিং মঙ্গলবার দিনের শেষ দিকে বলেন, আরও বেশি সংখ্যক কানাডিয়ানকে এর আওতায় না আনা হলে তার দল এই রিবেটে সমর্থন দেবে না। প্রথমে মনে করেছিলাম এই চেক নিট আয়ের সীমার নিচে থাকা সবার জন্যই।

মূল প্রস্তাবের আওতায় ২০২৩ সালে যেসব কানাডিয়ান কাজে ছিলেন এবং তাদের আয় দেড় লাখ ডলারের নিচে ছিল তারা এই চেকের যোগ্য হবেন। সিং বলেন, তিনি এই রিবেটে কাজে না থাকা জ্যেষ্ঠ নাগরিক, শিক্ষার্থী, প্রতিবন্ধী এবং গত বছর যারা কাজ করতে পারেননি তাদের অন্তর্ভুক্তি দেখতে চান।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.