Latest Posts

চাকরির সংখ্যা বেড়েছে

- Advertisement -
কানাডার শ্রমবাজার অনেক অর্থনীতিবিদের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে

কানাডার শ্রমবাজার অনেক অর্থনীতিবিদের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। সেপ্টেম্বরে আগের মাসের তুলনায় দ্বিগুণ চাকরি সৃষ্টি হয়েছে। এই মাসে বেকারত্বের হারও হ্রাস পেয়েছে।

স্ট্যাটিস্টিকস কানাডা শুক্রবার তাদের প্রতিবেদনে জানিয়েছে, সেপ্টেম্বরে অর্থনীতিতে ৪৭ হাজার কর্মসংস্থান যোগ হয়েছে। একই সময়ে বেকারত্বের হার কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ৫ শতাংশে। জানুয়ারির পর এই প্রথম বেকারত্বের হার কমল। আর সার্বিক কর্মসংস্থান বাড়ল টানা চার মাস খানিকটা পরিবর্তন আসার পর।
টিডির জ্যেষ্ঠ অর্থনীতিবিদ এবং ব্যবস্থাপনা পরিচালক লেসলি প্রেস্টন বলেন, প্রতিবেদন প্রত্যাশার চেয়ে শক্তিশালী।
তবে মাসিক কর্মস্থান প্রতিবেদন অস্থিতিশীল হতে পারে বলে সতর্ক করেন তিনি। তার মতে, দীর্ঘমেয়াদে কানাডার শ্রমবাজার নি¤œমুখী থাকবে। আমি এটাকে শ্রমবাজারের শীতলতায় খানিকাট বিরতি হিসেবে দেখতে চাই।

- Advertisement -

অর্থনীতিবিদদের ওপর পরিচালিত রয়টার্সের জরিপের পূর্বাভাস অনুযায়ী, সেপ্টেম্বরে অর্থনীতিতে নতুন কর্মসংস্থান হওয়ার কথা ছিল ২৭ হাজার। বেকারত্বের হার হওয়ার কথা ছিল ৬ দশমিক ৭ শতাংশ।
বিএমওর প্রধান অর্থনীতিবিদ ডগলাস পর্টার এক নোটে বলেন, কর্মসংস্থানের শক্তিশালী এই বৃদ্ধি কানাডার কর্মবাজার যে দুর্বল হয়েছে সেই বয়ানে প্রশ্ন চিহ্ন এঁকে দিয়েছে। এ ছাড়া বেকারত্বের হার কমেছে অপ্রত্যাশিতভাবে এবং পূর্ণকালীন কর্শংস্থান বেড়েছে।

গত মাসের কর্মসংস্থান বৃদ্ধিতে চালকের ভূমিকা পালন করেছে তরুণ ও ২৫ থেকে ৫৪ বছর বয়সী নারীরা। ২০২২ সালের মে মাসের পর পূর্ণাকালীন কর্মসংস্থান সবচেয়ে বেশি বেড়েছে। এখন থেকে কিছু সময়ের জন্য দুর্বলতার বড় জায়গা হলো তরুণদের মধ্যে কর্মসংস্থান।

চলতি বছর তিনবার নীতিনির্ধারণী সুদের হার কর্তনের পর ব্যাংক অব কানাডা এই ধারা অব্যাহত রাখবে বলে অর্থনীতিবিদদের যে প্রত্যাশা প্রতিবেদনে তাতে সামান্যই পরিবর্তন এসেছে। বর্তমানে ব্যাংক অব কানাডার নীতিনির্ধারণী সুদের হার কমে দাঁড়িয়েছে ৪ দশমিক ২৫ শতাংশ।

গত সাড়ে তিন বছর ধরে বেকারত্বের হার ধারাবাহিকভাবে বাড়ছে এবং আগস্টে হেডলাইন মূল্যস্ফীতির হার ব্যাংক অব কানাডার দুই শতাংশ লক্ষ্যে নেমে এসেছে। তিন বছরের মধ্যে এটাই সবচেয়ে কম মূল্যস্ফীতি।
স্ট্যাটিস্টিকস কানাডা বলেছে, ২০২৩ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে বেকারত্বের হার সর্বোচ্চে অর্থাৎ ৬২ দশমিক ৪ শতাংশে পৌঁছেছিল। কিন্তু কর্মসংস্থান বৃদ্ধির চেয়ে জনসংখ্যা বৃদ্ধির হার বেশি হওয়ায় এখন একে নিম্নমুখী দেখা যাচ্ছে।

সেপ্টেম্বরে বছরওয়ারি কর্মসংস্থানের হার বেড়েছে ১ দশমিক ৫ শতাংশ। একই সময়ে শ্রম শক্তিকে ১৫ বছর ও তার বেশি বয়সীদের অংশগ্রহণের হার বেড়েছে ৩ দশমিক ৬ শতাংশ।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.