Latest Posts

বাংলা ভাষাভাষী ইয়ুথদের জন্য পেইড কর্মসূচি

- Advertisement -

বেঙ্গলি ইনফরমেশন এন্ড এমপ্লয়মেন্ট সার্ভিসেস (বিআইইএস) বাংলা ভাষাভাষী ইয়ুথদের চাকুরী পেতে সহায়তার জন্য নতুন এক পেইড কর্মসূচি শুরু করেছে। গর্ভমেন্ট অব কানাডার সহায়তায় “সাউথ এশিয়ান বেঙ্গলি ইয়ুথস্ ওয়ার্কিং এন্ড থ্রাইভিং” নামক এই প্রকল্পটি মূলত ১৫ থেকে ৩০ বছর বয়সী ইয়ুথদের জন্য। যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত তরুণরা ১৩ সপ্তাহব্যাপী এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবে।

- Advertisement -

এই কর্মসূচির আওতায় নির্বাচিত অংশগ্রহণকারীরা সপ্তাহে ৩০ ঘন্টা প্রশিক্ষণ নেবেন এবং প্রতি ঘন্টায় ন্যূনতম ১৭.২০ ডলার বেতন পাবেন। পাশাপাশি, তাদের ফার্স্ট এইড, সিপিআর এবং হেলথ এন্ড সেইফটি প্রশিক্ষণ প্রদান করা হবে।

যোগ্যতার শর্তাবলী:
১. আবেদনকারীকে কানাডিয়ান সিটিজেন, পারমানেন্ট রেসিডেন্ট অথবা কনভেনশান রেফ্যুজি হতে হবে।
২. কোনো চাকুরী বা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনায় অন্তর্ভুক্ত থাকা যাবে না।
৩. বয়স ১৫ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
৪. কানাডায় কাজ করার বৈধ ওয়ার্ক পারমিট থাকতে হবে।
যারা এই সকল যোগ্যতা পূরণ করে এবং চাকুরীর প্রতি আগ্রহী, তারা আগামী ১ নভেম্বরের মধ্যে [email protected] এই ইমেইলে তাদের রেজ্যুমে পাঠাতে পারবেন।
নির্বাচিত প্রার্থীদের জন্য তিন সপ্তাহের ইন-হাউজ প্রশিক্ষণ ১১ নভেম্বর ২০২৪ থেকে শুরু হবে। এই প্রশিক্ষণের পর, অংশগ্রহণকারীদের জন্য ১০ সপ্তাহব্যাপী কোনো একটি কোম্পানি বা প্রতিষ্ঠানে পেইড প্র্যাকটিকাম প্রদান করা হবে।
বেঙ্গলি ইয়ুথ ওয়ার্কস প্রোগ্রামের মূল উদ্দেশ্য হলো বাংলা ভাষাভাষী ইয়ুথদের কর্মসংস্থান খুঁজে পেতে সহায়তা করা।
উল্লেখ্য, বিআইইএস, একটি চ্যারিটেবল বেসরকারী সংস্থা, ২০১২ সাল থেকে টরন্টোতে বসবাসরত বাঙালিদের সেটেলমেন্ট, কর্মসংস্থান ও অন্যান্য প্রয়োজনীয় সেবা প্রদানে কাজ করে আসছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.