
ন্যাশনাল পুলিশ অফিসার্স’ মেমোরিয়াল রানের (এনপিওএমআর) জন্য সমগ্র অন্টারিও থেকে পুলিশ কর্মকর্তারা টরন্টো থেকে অটোয়া পর্যন্ত দৌঁড়াচ্ছেন। কর্তব্য পালন করতে গিয়ে মৃত্যবরণকারী কর্মকর্তাদের প্রতি সম্মান জানাতে প্রতি বছর রান ট্রু রিমেম্বারের আয়োজন করা হয়ে থাকে। একই সঙ্গে পার্লামেন্ট হিলে ন্যাশনাল পুলিশ অফিসার্স’ মেমোরিয়ালের জন্য সচেতনতা সৃষ্টি করা হয়।
এটি শুরু হয় ২০০৫ সালে। ওই সময় পিল রিজিয়নাল পুলিশ অফিসার্স রানিং টিম টরন্টো থেকে অটোয়া পর্যন্ত ৪৬০ কিলোমিটার দৌঁড়ায়। এর প্রায় দুই দশক পর প্রদেশের ৩০টি ভিন্ন ভিন্ন এজেন্সি থেকে ৩০০ কর্মকর্তা এই দৌঁড়ে অংশ নিচ্ছেন।
ইয়র্ক রিজিয়নাল পুলিশের কেভিন স্মিথ বলেন, এই বছর আমাদের ১৫ জন কর্মকর্তা দৌঁড়ে অংশ নিচ্ছেন। এটা বিশেষ করে পরিবারগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ, এই কর্মকর্তারা দৌঁড়াচ্ছেন এটা নিশ্চিত করতে যে, তাদের প্রিয়জনরা বিস্মৃত হয়ে যাননি।
এই দৌড় একটি ফ্রি-স্টাইল অনুষ্ঠান। টরন্টো পুলিশ মেমোরিয়ালে বৃহস্পতিবার সকালে এটি শুরু হয় এবং কর্মকর্তারা হুইটবি, ওশোয়া, কোবার্গ, বেলভিল ও কিংস্টনের মধ্য দিয়ে পূর্ব দিকে যান। শুক্রবার রাতে তারা ব্রকভিলে পৌঁছান।
এনপিওএমআরের শেষ দিন অনুষ্ঠিত হয় ব্রকভিল কোর্টহাউসে। এরপর তারা প্রেসকট, কার্ডিনাল, ব্রাউসভিল এবং কেম্পটভিলে যাত্রা বিরতি দেন। এরপর অটোয়ার ব্রিউয়ার পার্কে গিয়ে দৌঁড় শেষ করেন তারা।
অন্টারিওর স্পেন্সারভিল থেকে এসেছিলেন রিচার্ড ও মেরি উডল্যান্ড। কন্যা মেরেডিথের দৌঁড় দেখার জন্য শনিবার তারা শ্যানলি রোডের পাশে বসে ছিলেন। মেরেডিথ ইয়র্ক রিজিয়নাল পুলিশের একজন সদস্য। কন্যার দৌঁড় দেখে রিচার্ড বলেন, আজকের মত তার দৌঁড় শেষ হয়েছে। এই রিলেতে সে ১০৪ কিলোমিটা দৌঁড়াবে।

