Latest Posts

পিতৃত্বকালীন ছুটিতে এলজিবিটিকিউ মন্ত্রী

- Advertisement -
কানাডিয়ান হেরিটেজ মন্ত্রী পাসকেল সেইন্ট-অঙ্গ

প্রকাশ্যে লেসবিয়ান পূর্ণ মন্ত্রী হয়ে এরই মধ্যে ইতিহাস সৃষ্টি করেছেন কানাডিয়ান হেরিটেজ মন্ত্রী পাসকেল সেইন্ট-অঙ্গ। আগামী কয়েক সপ্তাহের মধ্যে তার স্ত্রী সন্তান জন্ম দেওয়ার সময় তিনি পিতৃত্বকালীন ছুটিতে যাচ্ছেন।
দ্য কানাডিয়ান প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, নিজের বা আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলা আমি সত্যিই পছন্দ করি না।

কুইবেকের এই এমপি বলেন, পিতৃত্বকালীন ছুটির বিষয়ে প্রকাশ্যে কথা বলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কারণ, এলজিবিটিকিউ অধিকারের জন্য লড়াই চালিয়ে যাওয়ার দায়িত্ব রয়েছে তার ওপর।

- Advertisement -

তিনি বলন, তার স্ত্রীর প্রেগন্যান্সি ভালোমতোই এগোচ্ছে। নভেম্বরে তার সন্তান জন্মদানের কথা রয়েছে। এটা পরিকল্পনা করে না হলেও একেবারেই সঠিক। কারণ, মধ্য ডিসেম্বরে হাউস অব কমন্সে ছুটি শুরু হবে।
সেইন্ট-অঙ্গ নভেম্বরের শুরুর দিকে অটোয়া ত্যাগের পরিকল্পনা করছেন এবং এই সময়ে তিনি ভার্চুয়ালি কাজ করবেন। তিনি দূর থেকেই হাউস অব কমন্সের বিতর্কে অংশ নিতে পারবেন। সেই সঙ্গে ভোটও দিতে পারবেন। পাশাপাশি মন্ত্রিসভা ও মিনিস্টেরিয়াল কমিটির বৈঠকগুলোতে অংশ নিতে পারবেন এবং মন্ত্রী হিসেবে তার সিদ্ধান্ত নিতে পারবেন।

তিনি বলেন, সন্তান জন্মের পর আমি অবশ্যই কয়েক সপ্তাহের জন্য জনসমক্ষে আসা কমিয়ে দেব।
ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা এবং বিদ্বেষমূলক মন্তব্য থেকে রক্ষার জন্য তার পার্টনারের নাম প্রকাশ করেননি সেইন্ট-অঙ্গ। সাম্প্রতিক বছরগুলোতে কানাডায় এলজিবিটিকিউদের লক্ষ্য করে হেইট ক্রাইম বেড়ে যাওয়ার দিকে ইঙ্গিত করেন তিনি।

দীর্ঘদিন ইউনিয়ন নেতা হিসেবে দায়িত্ব পালন করা সেইন্ট অঙ্গ প্রথমবার নির্বাচিত হন কুইবেকের ইস্টার্ন টাউনশিপের ব্রম-মিসিসকুই রাইডিং থেকে ২০২১ সালে। তিনি বলেন, যারা নিজেদেরকে পরিত্যক্ত মনে করেন তাদের পক্ষে লড়াইয়ের জন্য তিনি প্রতিশ্রুতিবদ্ধ। লিবারেলরা আমাদের সমাজের অগ্রগতি দেখতে চায়। সেই সঙ্গে ভিন্নতার প্রতি আরও বেশি সম্মান প্রদর্শন করতে চায়।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.