Latest Posts

সেইফ ইনজেকশন সাইট নিয়ে চার বড় সিটির মতভেদ

- Advertisement -
সইফ ইনজেকশন সাইটগুলো মাদকাসক্তদের সহায়তা করছে কিনা তা নিয়ে বিভক্ত হয়ে পড়েছেন কানাডার বৃহৎ চার সিটির বাসিন্দারা

সেইফ ইনজেকশন সাইটগুলো মাদকাসক্তদের সহায়তা করছে কিনা তা নিয়ে বিভক্ত হয়ে পড়েছেন কানাডার বৃহৎ চার সিটির বাসিন্দারা। বিশেষ করে প্রদেশগুলো যখন মারাত্মক ওপিয়ড সংকট মোকাবিলার চেষ্টা করে যাচ্ছে। মারু পাবলিক ওপিনিয়নের নতুন এক সমীক্ষায় এমনটাই উঠে এসেছে।

সমীক্ষায় দেখা গেছে, এই বিভক্তি সত্ত্বেও টরন্টো, এডমন্টন, ক্যালগেরি এবং ভ্যানকুভারের ৬২ শতাংশ বাসিন্দা মনে করেন যে, তাদের শহরের সেইফ ইনজেকশন সাইটগুলো ভালোভাবেই পরিচালিত হচ্ছে। সেইফ ইনজেকশন সাইটের ব্যাপারে ইতিবাচক মনোভাব সবচেয়ে বেশি দেখিয়েছে টরন্টোর বাসিন্দারা। তাদের মধ্যে ৬৬ শতাংশ মনে করেন যে, মাদকাসক্তদের সাইটগুলো সহায়তা করছে। এগুলো ভালোভাবে চলছে বলে মনে করেন সমীক্ষায় অংশ নেওয়া ৫৮ শতাংশ টরন্টোবাসী।

- Advertisement -

যদিও ভ্যানকুভারে এই হার ৫১ শতাংশ, ক্যালগেরিতে ৪৮ শতাংশ এবং এডমন্টনে ৪৭ শতাংশ। এসব ইনজেকশন সাইট মাদকাসক্তদের উপকার করছে বলে বিশ^াস তাদের। চার বৃহৎ সিটির গড়ে ৭১ শতাংশ বাসিন্দা সাইটগুলোর উদ্দেশ্য সম্পর্কে সহায়তাপ্রবণ। তবে তারা বলেছেন, এটা করার অন্য উপায় খুঁজে দেখার সময় হয়েছে। সাইটগুলো পুরোপুরি বন্ধ করে দেওয়া উচিত বলে মনে করেন সমীক্ষায় অংশ নেওয়া চার সিটির গড়ে ৫৩ শতাংশ বাসিন্দা।

সমীক্ষায় অংশগ্রহণকারীদের সামনে যখন এই প্রশ্ন রাখা হয় যে, এই মুহূর্ত সবচেয়ে বড় কোন সমস্যাটি মোকাবিলা করছে, তখন প্রতি ১০ জনের মধ্যে একজন ওপিয়ড সংকট, সুপারভাইজড ইনকেজশন সাইট এবং আরেকটি মাদক সংক্রান্ত সমস্যার কথা উল্লেখ করেন।

তবে ক্যালগেরি, এডমন্টন ও ভ্যানকুভারে মাদক হচ্ছে শীর্ষ অপরাধের বিষয়। টরন্টোতে ৬১ শতাংশ বলেছেন, সাইটগুলো যেখানে অবস্থিত সেখানকার কমিউনিটিগুলোতে পর্যাপ্ত ইনপুট দেওয়া হয়েছে। ভ্যানকুভারে এই হার ৫৩ এবং ক্যালগেরি ও এডমন্টনে ৫২ শতাংশ।

চার সিটির বাসিন্দারাই স্কুল ও ডেকেয়ার থেকে এইসব সাইট দূরে রাখার পক্ষে মত দিয়েছেন। টরন্টো, ভ্যানকুভার ও এডমন্টনে এই মতামত প্রদানকারীদের হার ৮৯ এবং ক্যালগেরিতে ৯২ শতাংশ।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.