Latest Posts

গাড়ির চুরির তথ্য দিলে ৫ হাজার ডলার পুরস্কার

- Advertisement -
নগরীতে গাড়ি চুরি বন্ধে পদক্ষেপ জোরদার করছে টরন্টো ক্রাইম স্টপাররা

নগরীতে গাড়ি চুরি বন্ধে পদক্ষেপ জোরদার করছে টরন্টো ক্রাইম স্টপাররা। এরই অংশ হিসেবে চোরদের শনাক্ত ও গ্রেপ্তারে সহায়তার জন্য কেউ তথ্য দিলে নগদ ৫ হাজার ডলার পুরস্কারের ঘোষণা দিয়েছে তারা। ২০ আগস্ট টরন্টো পুলিশ সার্ভিসের (টিপিএস) সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। যদিও বর্ধিত এই নগদ প্রণোদনা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

টরন্টো ক্রাইম স্টপারসের চেয়ার শন স্পোরটান বলেন, সুতরাং আপনাদের কাছে যদি বলার মতো কিছু থাকে তাহলে এখনই তা বলার সময়।

- Advertisement -

টরন্টো ক্রাইম স্টপারস তাদের সর্বশেষ জনসচেতনতামূলক প্রচারণা শুরু করার পর এই খবর সামনে এল। এই প্রচারণার উদ্দেশ্য বর্ধিত গাড়ি চুরি এবং কীভাবে তা টরন্টোর কমিউনিটিগুলোর ওপর প্রভাব ফেলছে সেদিকে মনোযোগ দেওয়া।
নগরীতে গাড়ি চুরি এতোটাই ব্যাপক যে, ২০২৩ সালে প্রতি ৪০ মিনিটে একটি করে গাড়ি চুরি গেছে। হামলার পর এ বছর টরন্টোতে এটাই দ্বিতীয় সর্বাধিক অপরাধ। যদিও গাড়ি চুরি ও বাড়িতে হানা দেওয়ার ঘটনা ২০২৪ সালে প্রায় ২০ শতাংশ হ্রাস পেয়েছে। তারপরও চলতি বছর এরই মধ্যে প্রায় ৬ হাজার ২০০টি গাড়ি চুরির খবর পাওয়া গেছে। টিপিএসের উপাত্ত থেকে এমনটাই জানা গেছে।

এদিকে ২০২৪ সালের প্রথম তিন মাসে কারজ্যাকিং উল্লেখযোগ্য বেড়েছে। গত বছরের একই সময়ের তুলনায় এই বৃদ্ধির হার ১০৬ শতাংশ।

চুরি যাওয়া সব যানবাহন শনাক্ত ও এর গতিবিধি জানতে টরন্টো পুলিশ নতুন একটি কেন্দ্রীয় অটো ইনটেক মডেল তৈরির ঘোষণা দিয়েছে। একই সঙ্গে প্রবণতা এবং এর মধ্যে সাজুয্য পরীক্ষা করে দেখারও ঘোষণা দিয়েছে তারা।

গাড়ি চুরি সংশ্লিষ্ট ক্রমবর্ধমান সহিংস ঘটনা মোকাবিলায় প্রাদেশিক কারজ্যাকিং টাস্কফোর্সের অংশ হিসেবে গত বছরের সেপ্টেম্বরে অন্টারিওর বেশ কিছু পুলিম বাহিনী সমবেত হয়। এই টাস্কফোর্স ৩৭৮টি সহিংস ঘটনা তদন্ত করে, যার মধ্যে ২৬৫টি ছিল টরন্টোতে।

স্পোরটান বলেন, গাড়ি চুরি সাধারণ অপরাধের চেয়ে বেশি কিছু। এটা আমাদের নিরাপত্তা ও মানসিক শান্তির লঙ্ঘন। চুরি যাওয়া প্রতিটি গাড়িই জননিরাপত্তার জন্য সম্ভাব্য হুমকি। সেই সঙ্গে এমন সব প্রতিবন্ধকতা ডেকে আনে, যা আর্থিক ক্ষতিকেও ছাড়িয়ে যায়। এটা জনজীবন বিঘিœত করে এবং আমাদের কমিউনিটির নিরাপত্তা দুর্বল করে দেয়।

তিনি বলেন, কমিউনিটির নিরাপত্তা সত্যিকার অর্থেই কমিউনিটি হিসেবে অভিন্ন দায়িত্ব। আমাদের নীরব থাকার অর্থ হচ্ছে আমাদেরকে ভুক্তভোগী হওয়ার সুযোগ করে দেওয়া।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.