Latest Posts

টরন্টোর পোড়ো বাড়িটির আংশিক ভেঙে ফেলা হলো

- Advertisement -
ভেঙে পড়ার ঝুঁকিতে থাকা টরন্টোর ব্যস্ত কেনসিংটন মার্কেটের কাছের ভবনটির আংশিক ভেঙে ফেলা হয়েছে

ভেঙে পড়ার ঝুঁকিতে থাকা টরন্টোর ব্যস্ত কেনসিংটন মার্কেটের কাছের ভবনটির আংশিক ভেঙে ফেলা হয়েছে। ভবনের বাকি কাঠামো নিরাপদ কিনা তা খুঁজে দেখছেন সিটি কর্মীরা।

১৭ আগস্ট সকালে অগাস্তা এভিনিউয়ের কাছে ডানডাস স্ট্রিটের ওই ভবনের সামনে ভারী যন্ত্রাংশ দেখা যায়। দুই তলাবিশিষ্ট ভবনটি ভাঙার জন্য এগুলো সেখানে জড়ো করা হয়। ভবনটির ডানডাস স্ট্রিটের দিকে মুখ করে থাকা থাকা উপরের অংশকে সাইডওয়াকের ওপর হেলে পড়তে দেখা যায়। এর ফলে সেটি খালি করতে হয়। ভবনটি থেকে অন্তত ১০ জনকে সরিয়ে নেওয়া হয়।

- Advertisement -

টরন্টো ফায়ারের ডেপুটি চিফ জিম জেসপ সাংবাদিকদের সে সময় বলেন, ভবনটির ক্ষতিগ্রস্ত অংশ ভেঙে ফেলার পর কাঠামোগত এই ত্রুটির কারণ কী খুঁজে বের করতে পূর্ণাঙ্গ তদন্ত করা হবে।

সিটি কর্তৃপক্ষ তাদের হালনাগাদ তথ্যে বলেছে, অনিরাপদ কাঠামো সরিয়ে ফেলার কাজ ক্রুরা শেষ করেছেন। তবে ভবনটি নিরাপদ কিনা সেই সিদ্ধান্ত নিতে অবশিষ্ট কাঠামোর আরও মূল্যায়ন প্রয়োজন।

ভবনের ক্ষতিগ্রস্ত অংশটি দেখার পর নির্মাণ শ্রমিকরা ফায়ারফাইটারদের ডাকেন। জেসপ বলেন, ঘটনাস্থলে পৌঁছানোর পর ক্রুরা তৎক্ষণাৎ ভবনের চারপাশে কলাপস জোন প্রতিষ্ঠা করেন। ভবনটির প্রধান ফ্লোরে রয়েছে একটি কনভিনিয়েন্স স্টোর। দ্বিতীয় তলায় আছে বেশ কিছু অ্যাপার্টমেন্ট।

তিনি বলেন, নিয়ন্ত্রিত ধ্বংসের আগেই কাঠামোটি যদি ভেঙে পড়ে এবং সেক্ষেত্রে কোনো দুর্ঘটনা না ঘটে সেজন্য ভবনের গ্যাস ও পানির সংযোগ দ্রুত বিচ্ছিন্ন করে দেন ক্রুরা। তবে এ ঘটনায় কেউ আহত হননি বলে খাবার পাওয়া গেছে।

সুয়া লি সিটি নিউজ টরন্টোকে বলেন, বিষয়টি যখন ধরা পড়ে তখন কনভিনিয়েন্স স্টোরের মধ্যে একটি লোটো টিকিট কিনছিলেন তিনি। এরপর তিনি ইট ভেঙে পড়ার শব্দ শুনতে পান। কুকুর সাথে বাইরে অপেক্ষমাণ থাকা তার স্বামীও বিষয়টি প্রত্যক্ষ করেন এবং তার নিরাপত্তার জন্য চিৎকার করতে থাকেন। আমি ভয় পেয়েছিলাম। মনে হচ্ছিল বাড়িটি বোধ হয় আমার ওপর ভেঙে পড়বে।

ফায়ারফাইটাররা যখন তার দরজায় ধাক্কা দিতে থাকেন তখন বাড়ির এক বাসিন্দা ম্যাক্স হাঙ্গ ভার্চুয়াল ওয়ার্ক মিটিং করছিলেন। তিনি বলেন, আমি ফাঁটলের শব্দ শুনেছিলাম। আমার কাছে মনে হচ্ছিল যেকোনো সময় এটি ভেঙে পড়বে। ফায়ারম্যানরা এসে প্রত্যেকের ঘরের দরজায় আঘাত করে বেরিয়ে আসার জন্য চিৎকার করছিলেন।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.