Latest Posts

অটো জালিয়াতির ১০১টি অভিযোগ

- Advertisement -
অটো জালিয়াতির এক তদন্তে টরন্টোর এক ব্যক্তি ১০১টি অভিযোগের মুখে রয়েছেন বলে জানিয়েছে পুলিশ

অটো জালিয়াতির এক তদন্তে টরন্টোর এক ব্যক্তি ১০১টি অভিযোগের মুখে রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এক সংবাদ বিজ্ঞপ্তি টরন্টো পুলিশ বলেছে, এক ব্যক্তি সার্ভিসঅন্টারিওর কার্যালয়গুলোতে জালিয়াতিপূর্ণ গাড়ি ট্রান্সফার করছেন বলে গত জুলাইয়ে খবর পান তারা। এ ঘটনার তদন্তে সার্ভিসঅন্টারিও তদন্তকারীদের সহায়তা করেন এবং তাতে জানা যায় যে, ২০২৩ সাল থেকে ওই ব্যক্তি গাড়ি সংক্রান্ত অসংখ্য জালিয়াতির জন্য দায়ী।

এর পরিপ্রেক্ষিতে ৯ আগস্ট একটি তল্লাশি পরোয়ানা কার্যকর করা হয় এবং ৪৩ বছর বয়সী উইঙ্কল লেইয়ার্ডে নামে টরন্টোর এক বাসিন্দাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ১০১টি অভিযোগের মুখে রয়েছে। এর মধ্যে রয়েছে জাল নথিপত্র সংক্রান্ত ১৫ কাউন্ট, ৫ হাজার ডলার জালিয়াতির ৯ কাউন্ট এবং ভেহিকল আইডেন্টিফিকেশন নাম্বার পরিবর্তন সংক্রান্ত ৯ কাউন্ট অভিযোগ।

- Advertisement -

তার প্রতারণার শিকার আরও ভুক্তভোগী থাকতে পারে বলে পুলিশের বিশ^াস এবং গ্রেপ্তারের কথা ঘোষণা করার সময় লেইযার্ডের একটি ছবি তারা প্রকাশ করে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ বলেছে, কেউ যাতে ভুল করে চোরাই বা রি-ভিনড গাড়ি কিনে না ফেলেন সেজন্য সব সময়ই গাড়ির হিস্টরি রিপোর্ট দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে। টরন্টো পুলিশের সংজ্ঞা অনুযায়ী, রি-ভিনিং হচ্ছে, গাড়িটি যে চোরাই সেটা গোপন করতে গাড়িটির আইডেন্টিফিকেশন নাম্বার অন্য একটি আইডেন্টিফিকেশন নাম্বার দিয়ে প্রতিস্থাপন করা।

পুলিশ বলেছে, ভেহিকল রিপোর্ট হিস্টরিতে উল্লেখিত রং যদি বদলে ফেলা হয় তাহলে ওই গাড়ি রি-ভিনড হতে পারে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.