Latest Posts

নভোভ্যাক্স কোভিড-১৯ ভ্যাকসিন অনুমোদন

- Advertisement -
এই মুহূর্তে আধিপত্য বিস্তারকারী ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম নভোভ্যাক্সের হালনাগাদকৃত কোভিড-১৯ ভ্যাকসিন অনুমোদন দিয়েছে হেলথ কানাডা

এই মুহূর্তে আধিপত্য বিস্তারকারী ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম নভোভ্যাক্সের হালনাগাদকৃত কোভিড-১৯ ভ্যাকসিন অনুমোদন দিয়েছে হেলথ কানাডা। নুভাক্সোভিড নামে পরিচিত প্রোটিনভিত্তিক এই ভ্যাকসিন ওমিক্রনের সাবভ্যারিয়েন্ট জেএন.ওয়ানকে লক্ষ্য করে উন্নয়ন করা হয়েছে।

ভ্যাকসিনটি আগের ভ্যাকসিনের স্থলাভিষিক্ত হবে। আগের ভ্যাকসিনটি তৈরি করা হয়েছিল ওমিক্রনের সাবভ্যারিয়েন্ট এক্সবিবি.১.৫ কে উদ্দেশ্য করে।

- Advertisement -

হেলথ কানাডা সম্প্রতি প্রদেশ ও অঞ্চলগুলোকে পুরোনো কোভিড-১৯ ভ্যাকসিন সরিয়ে ফেলার আহ্বান জানিয়েছে। এই ফলে রেসপিরেটরি ভাইরাসের মৌসুমের সময় ব্যবহার উপযোগী সর্ব সাম্প্রতিক ভ্যাকসিনের ব্যবহার নিশ্চিত করতেই এই আহ্বান জানানো হয়েছে।

এর আগে মর্ডানার হালনাগাদকৃত ভ্যাকসিন এমআরএনএ কোভিড ভ্যাকসিন অনুমোদন দিয়েছে হেলথ কানাডা। তবে ফাইজারের হালনাগাদকৃত এমআরএনএ ভ্যাকসিন এখনো পর্যালোচনা করে দেখছে সংস্থাটি। পর্যালোচনা শেষে শিগগিরই ভ্যাকসিনটির ব্যাপারে একটি সিদ্ধান্ত আাসবে বলে আশা করা হচ্ছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.