Latest Posts

‘রাশিয়ান্স অ্যাট ওয়ার’র প্রযোজকের আইনি ব্যবস্থার হুমকি

- Advertisement -
সরকারি অর্থে ‘রাশিয়ান্স অ্যাট ওয়ার’ চলচ্চিত্র নির্মাণ ও তার প্রদর্শনের নিন্দা জানিয়েছেন উপপ্রধানমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড

‘রাশিয়ান্স অ্যাট ওয়ার’র প্রযোজকদের আইনজীবীরা বলেছেন, বিতর্কিত প্রামাণ্যচিত্রটির প্রতি সমর্থন তুলে নেওয়ার কারণে অন্টারিওর পাবলিক ব্রডকাস্টারের (টিভিও) বিরুদ্ধে তারা আইনি ব্যবস্থা নিতে পারেন। ইউক্রেনিয়ান কমিউনিটি এবং কিছু কানাডিয়ানের হৈ চৈয়ের পর এর প্রতি সমর্থন তুলে নেয় টিভিও।

টিভিওর বোর্ড ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে উদ্দেশ্য করে লেখা চিঠিতে এই দাবি করা হয়েছে যে, রাশিয়ান্স অ্যাট ওয়ার প্রচারের ব্যাপারে নেটওয়ার্কের যে প্রতিশ্রুতি তৎক্ষণাৎ তা বাস্তবায়ন করতে হবে। অথবা চলচ্চিত্র নির্মাতাকে অন্য ব্রডকাস্টার বা স্ট্রিমিং প্ল্যাটফর্মের সঙ্গে চুক্তি করার অনুমতি দিতে হবে।

- Advertisement -

চিঠিতে বলা হয়েছে, বিষয়টির যদি সুরাহা না হয় তাহলে প্রযোজকদের সামনে আইনি পদক্ষেপ নেওয়া ছাড়া আর কোনো গত্যন্তর থাকবে না। এক্ষেত্রে চুক্তিভঙ্গ, মানহানী এবং প্রকল্পে অর্থায়নে ক্ষতি করার দাবি জানানো হতে পারে।
হল ওয়েবার এলএলপির আইনজীবী ড্যানি ওয়েবার তার চিঠিতে লিখেছেন, আমরা বিশ^াস করি বোর্ড পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করবে এবং দ্রুততম সময়ে সে ব্যাপারে পদক্ষেপ নেবে।

এটা আইনি বিষয় হওয়ায় ব্রডকাস্টার এ নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করবে না।

চলচ্চিত্রটি নির্মাণ করেছেন রাশিয়ান-কানাডিয়ান পরিচালক আনাস্তাসিয়া ট্রফিমোভা। চলচ্চিত্রে ইউক্রেন যুদ্ধে সম্মুখসারীর রাশিয়ান যোদ্ধাদের অভিজ্ঞতার কথা ধারণ করা হয়েছে চলচ্চিত্রটিতে। এর ফলে ইউক্রেনীয় কর্মকর্তা এবং ইউক্রেনিয়ান কানাডিয়ান কংগ্রেসের তোপের মুখে পড়ে চলচ্চিত্রটি এবং তারা একে রাশিয়ান প্রোপাগান্ডা হিসেবে আখ্যায়িত করেছে।

প্রামাণ্যচিত্রটি টিভিওর সঙ্গে যৌথভাবে প্রযোজনা করা হয়েছে এবং ব্রডকাস্টারের কানাডা মিডিয়া ফান্ডের জন্য বরাদ্দ তহবিল থেকে এর কিছু অর্থায়ন করা হয়েছে। সরকারি অর্থে ‘রাশিয়ান্স অ্যাট ওয়ার’ চলচ্চিত্র নির্মাণ ও তার প্রদর্শনের নিন্দা জানিয়েছেন উপপ্রধানমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। ইউক্রেনিয়ান কমিউনিটির সঙ্গে তিনিও চলচ্চিত্রটির ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.