Latest Posts

ইসরায়েল ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান

- Advertisement -
কানাডিয়ানদের প্রতি আবারও ইসরায়েলে সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা

কানাডিয়ানদের প্রতি আবারও ইসরায়েলে সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা। চলমান আঞ্চলিক সহিংসতার কারণে সৃষ্ট নজিরবিহীন নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করে এই পরামর্শ দিয়েছে তারা।

অ্যাডভাইজরিতে বলা হয়েছে, ইসরায়েলে অস্ত্র সহিংসতা বাণিাজ্যক ফ্লাইটে লোকজনের জন্য দেশটি ত্যাগ কঠিন করে তুলতে পারে। উদ্ধারের জন্য তাদের কানাডিয়ান সরকারের ওপর নির্ভর না করার আহ্বান জানানো হয়েছে।

- Advertisement -

বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল, পশ্চিম তীর এবং গাজা ভূখ-ের নাগরিক ও স্থায়ী বাসিন্দাদের পাশাপাশি তাদের স্বামী-স্ত্রী এবং স্বাধীন সন্তান-সন্তুতিদের উচিত তাদের ভ্রমণ নথি হালনাগাদ রাখা। যদি উদ্ধারের প্রয়োজন পড়ে সে জন্যই এগুলো প্রয়োজন।

গ্লোবাল অ্যাফেয়ার্স এর আগে ১২ এপ্রিল ইসরায়েল ও পশ্চিমতীরের জন্য সতর্কতা সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করে। একই মাসের পরের দিকে এই সতর্কতা কমিয়ে আনা হয়। সে সময় সব কানাডিয়ানকে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়।

হামাস নেতা ইসমাইল হানিয়া ইরানে এবং হেজবুল্লাহর শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকুর লেবাননে নিহত হওয়ার পর আঞ্চলিক উত্তেজনা চরমে পৌঁছেছে। ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধের কারণে গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা পশ্চিম তীর ও গাজা ভূখ-ে কানাডিয়ানদের সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়ে আসছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.