
এগলিন্টন ক্রসটাউন এলআরটির নিরন্তন অগ্রগতি হচ্ছে বলে জানিয়েছেন মেট্রোলিংক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফিল ভার্স্টার। তারপরও বিতর্কিত এই ট্রানজিট প্রকল্পটি খুলে দেওয়ার দিনক্ষণ এখনো জানাতে পারেননি তিনি।
এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এগলিন্টন ক্রসটাউন প্রকল্পের অগ্রগতি স্থিতিশীল অবস্থায় রয়েছে এবং বেশ কিছু মাইলফলক অর্জিত হয়েছে। এখন এটি উদ্বোধনের তারিখের দিকে এগোচ্ছে।
তিনি বলেন, একটি মাইলফলক আজির্কত হয়েছে জুলাইয়ের শেষে। টানা চতুর্থ দিনের মতো আমরা বহরের ৭৫ শতাংশ পরিচালনা করেছি, যা ৬ পর্যায়ের সেবা দিয়েছে, যেটা আমরা উদ্বোধনী দিনে পাব। এখানে নিখুঁতের কোনো বিষয় নেই। সিগন্যালিং ও কন্ট্রোলিং সিস্টেমে এখনো কিছু সমস্যা রয়েছে। তবে সব গুরুত্বপূর্ণ অবকাঠামো এমন অবস্থায় পৌঁছেছে যে, পরিচালকদের চালকদের প্রশিক্ষণ শুরু করা নিয়ে আমরা ও টিটিসি সন্তুষ্ট।
ভার্স্টার বলেন, চালকদের প্রশিক্ষণ চতুর্থ সপ্তাহে পড়েছে, যা প্রকল্পটিকে সম্পন্নের দিকে নিয়ে যাচ্ছে।
আরেকটি উল্লেখযোগ্য অর্জন হচ্ছে সিস্টেম ইন্টিগ্রেশন টেস্টিং, যা বর্তমানে ৮৪ শতাংশ সম্পন্ন হয়েছে। এক বছর আগের এই দিনে এক্ষেত্রে অগ্রগতি ছিল মাত্র ১০ শতাংশ।
তবে কবে নাগাদ এটা খুলে দেওয়া হবে, জানতে চাইলে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দেননি ভার্স্টার। তিনি বলেন, নিরন্তর অগ্রগতি হচ্ছে। আমি বলতে পারি এটা স্থিতিশীল। আমি আপনাদের কোনো তারিখ জানাতে পারছি না। উদ্বোধনের তিন মাস আগে আমি আপনাদের দিনক্ষণের ব্যাপারে জানাতে পারব। তবে আমরা যে উদ্বোধনী দিনের দিকে নিরন্তর এগিয়ে যাচ্ছি তাতে করে আমি সন্তুষ্ট।
ভার্স্টার বলেন, ফিঞ্চ ওয়েস্ট এলআরটি প্রকল্পও ভালোভাবে এগোচ্ছে। দুটি প্রকল্পই কাছাকাছি সময়ে সমাপ্ত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

