
অপ্রত্যাশিত একটি ফোন কল যখন আসে মেরি লিন সিমন তখন তার ডেস্কে কাক করছিলেন। সিটিভি নিউজ টরন্টোকে সিমন বলেন, আমি এটা বিশ^াস করতে পারছিলাম না। জিংক্স কি হারিয়ে গিয়েছিল।
জিংক্স সিমনের আবিসিয়ান বিড়াল, যেটি ২০১১ সালে হারিয়ে যায়। তিনি বলেন, সে ছিল ঘরে থাকা বিড়াল এবং ছোট থেকেই সে আমার সঙ্গে ছিল। এরপর আমরা যখন সেখান থেকে চলে যায় তখন তার বয়স ছিল দুই বছর এবং সে ঘরের বাইরেটা দেখে।
সিমন বলেন, এর আগেও জিংক্স দুইবার বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। একবার অপরিচিত এক ব্যক্তির গাড়িতে উঠে পড়ে। আরেকবার একজন নির্মাণশ্রমিক তাকে ফেরত দিয়ে যান। ওই ব্যক্তি তাকে এলোমেলো ঘুরতে দেখে কলারে থাকা ট্যাগ দেখে তার সঙ্গে যোগাযোগ করেন।
গত ১৩ বছরে সিমন প্রায়ই ভাবতেন জিংক্সের কী ঘটেছে। এবং এখনো সে বেঁচে আছে কিনা। এটা ছিল কঠিন। এটা ছিল দুঃখজনক।
এরপর তিনি দেখতে পেলেন যে, জিংক্স কেবল জীবিতই নয়, সে ভালো আছে। গত ১৩ বছরে সে তার বাড়ি থেকে ২০ কিলোমিটার দূরে ছিল। বিড়ালটি যখন হারিয়ে যায় তখন সিমন ডাফেরিন স্ট্রিট এবং রজার্স রোডের কাছে বসবাস করতেন। কিন্তু জিংক্সকে পাওয়া যায় স্কারবোরোতে ভিক্টোরিয়া পার্ক এভিনিউ এবং এলসমিয়ার রোডের কাছে।
হাসতে হাসতে সিমন বলেন, তার কি কোনো মালিক ছিল? একের অধিক মালিক? সে কি পায়ে হেঁটে গিয়েছিল? সে কথা বলতে পারলেই কেবল আমরা জানতে পারতাম।
জিংক্স হয়তো কথা বলতে পারে না। কিন্তু যে ব্যক্তি তাকে খুঁজে পেয়েছেন তিনি তো পারেন। লুই জরজিয়েভস্কি গাড়ি চালিয়ে ভিক্টোরিয়া পার্কের দিকে যাচ্ছিলেন। ওই সময় রাস্তার পাশে কিছু একটাতে তার চোখ আটকে যায়।
সিটিভি নিউজকে তিনি বলেন, আামি ভেবেছিলাম, হায় খোদা! এতো দেখি বাস স্টপে বিড়াল। সুতারং আমি চালিয়ে গেলাম। আমি একটি মোড় নিলাম এবং ফিরে এলাম।
বিড়ালটির গায়ে যে কোনো ট্যাগ ছিল না জরজিয়েভস্কি তা প্রত্যক্ষ করেছিলেন এবং কোনো কলারও ছিল না। সুতরাং তিনি তাকে গাড়িতে তুলে নেন এবং সরাসরি তার নিজের ভেটেরিনারি অফিসে নিয়ে আসেন। তার শরীরে যদি কোনো মাইক্রোচিপ থাকত তাহলে আমরা খুশি হতাম। এবং সত্যি সত্যিই তার শরীরে একটি মাইক্রোচিপ ছিল।
এ থেকেই পরিস্কার হয়ে গিয়েছিল যে, জিংক্সের একজন মালিক আছে। এক দশকের বেশি সময় ধরে জিংক্স নিখোঁজ এটা জানার পর আমার মধ্যে উত্তেজনা কাজ করতে শুরু করে। ১২ বছর? বিড়াল নিখোঁজ?
বিড়ালটি ফিরে পেয়ে জরজিয়েভস্কির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সিমন এবং তার আশা, অন্য যে কেউই তার ও তার বিড়ালের ব্যাপারে একই কাজ করবেন।

