Latest Posts

স্কারবোরোতে বাবা-ছেলের বাড়িতে পুলিশের তল্লাশি

- Advertisement -

স্কারবোরোর এক বাবা ও ছেলের বাড়িতে পুলিশের তল্লাশির ভিডিও হাতে পেয়েছে সিপি২৪। ওই ব্যক্তিরা টরন্টোতে বড় ধরনের হামলার পরিকল্পনা করছিলেন অভিযোগ উঠেছে।

- Advertisement -

ভিডিওতে দেখা যায়, ইমারজেন্সি রেসপন্স টিমের বেশ কয়েকজন সদস্য সাদা রংয়ের একটি ভ্যান থেকে নামছেন এবং বাড়িটিতে যাচ্ছেন। ঘটনাটি ঘটে ২৮ জুলাই রাতে। তাবে, পুলিশ ঘটনার স্থান প্রকাশ করেনি।

এক পর্যায়ে ভিডিওতে একটি ফ্ল্যাশ লাইট দেখা যায়, যা পুলিশ বাড়িতে প্রবেশের পর দিয়েছিল বলে ধারণা করা হচেছ। একজন প্রতিবেশী বলেন, তল্লাশির রাতে তিনি উচ্চ শব্দ শুনতে পেয়েছিলেন।

৬২ বছর বয়সী আহমেদ ফুয়াদ ম্সোতফা এলদিনি ও তার ছেলে ২৬ বছর বয়সী মোস্তফা এলদিনির বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম সংক্রান্ত একাধিক অভিযোগ আনা হয়েছে বলে ঘোষণা দিয়েছে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি)। হেমা র‌্যাম্পারসাদ সিপি২৪কে বলেন, আমি ভীত ছিলাম। কারণ, আমি সব সময়ই বাইরে থাকি। এবং আাপনি দেখে থাকবেন যে, এটা খুবই শান্ত এলাকা এবং আমাকে সতর্ক থাকতে হয়।

পুলিশ বলেছে, উভয় সন্দেহভাজনকে রিচমন্ড হিলের একটি হোটেলে হেফাজতে নেওয়া হয়েছে।

প্রতিবেশীরা সিপি২৪কে বলেন, ৪০ বছরের এক নারীও ওই বাড়িতে থাকতেন। তিনি তরুণ সন্দেহভাজনের মা হয়ে থাকতে পারেন। এ ছাড়া ২০ বছর বয়সী আরও এক তরুণও সেখানে ছিলেন, যিনি ওই নারীর আরেক সন্তান। দেড় বছর আগে পরিবারটি এই বাড়িতে আসে এবং বাবাকে খুব কমই দেখা যেতো।

বিষয়টির ব্যাখ্যা করে রাজু মোহন নামে এক প্রতিবেশী বলেন, ওই বাবাকে আমরা কখনোই দেখিনি এবং একজন বাবাও এর সঙ্গে জড়িত থাকার বিষয়টি সত্যিই অবাক করার মতো। সড়কটিতে এটাই সম্ভবত পুলিশ আসার প্রথম ঘটনা। আমাদের সবাইকেই বিষয়টি অবাক করেছে। একজন প্রতিবেশী হিসেবে আমাদের নেবারহুডে কী ঘটছে তা জানতে না পারা আমাদের জন্য খারাপ বলে আমি মনে করি।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.