
ভনের ইহুদি নেবারহুডের একাধিক ব্যবসা প্রতিষ্ঠান, একটি কমিউনিটি সেন্টার এবং একটি উপাসনালয় লক্ষ্য করে ফিলিস্তিনপন্থী গ্রাফিতির ঘটনা ঘটেছে। ২৯ জুলাই ইয়র্ক রিজিয়নাল পুলিশকে বিষয়টি অবহিত করা হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ছবিতে দেখা গেছে, থর্নহিলের ইয়ং এবং সেন্টার স্ট্রিটসের কাছে একটি মেসিয়ানিক সিনাগগে ফ্রি প্যালেস্টাইন লেখা। পাশের একটি স্টারবাকস এবং ক্লার্ক এভিনিউয়ের সবির একটি স্টোর এবং একাধিক ব্যাংকেও একই লেখা দেখা যায়।
পুলিশ বলেছে, এলাকাটির বিভিন্ন স্থানে গ্রাফিতির সাতটি ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। এলাকাটি বড় ইহুদি কমিউনিটি।
ইয়র্ক রিজিয়নাল পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, হেইট ক্রাইম ইউনিটের তদন্তকারীদের সন্দেহ ঘৃণা থেকেই এই ঘটনা ঘটানো হয়েছে। কোনো ঘটনার পেছনে ঘৃণা উৎসাহমূলক বিষয় হিসেবে কাজ করেছে সন্দেহ হলে সেখানে সম্পৃক্ত হয় হেইট ক্রাইম ইউনিট।
সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা একটি ছবিতে নাৎসিদের প্রসঙ্গটি উল্লেখ করা হয়। আরেকটিতে উজা সাইনের ওপর লাল কালিতে ফ্রি প্যালেস্টাইন লেখা হয়।
সিপি২৪-এর সংগ্রহ করা সিপি২৪-এ ঘোস্ট ফেস মাস্ক পরিহিত এক সন্দেহভাজনকে দেখা। সিনাগগের প্রশাসক মাইকেল কাটজ সিপি২৪কে বলেন, এটা দেখে আমি হতভম্ব এবং বিরক্ত। কারণ, আপনি সব সময়ই চিন্তা করে থাকেন যে, কানাডায় কি এমনটা ঘটার কথা? আমাদের সঙ্গে কি এমনটা ঘটতে পারে? এবং ৩০ জুলাই সকালে আমাদের সঙ্গে সেটা ঘটেছে। এটা খুবই হতাশাজনক। এ ঘটনা ইহুদি সম্প্রদায়ের মধ্যে আমাদেরকে অনিরাপদ করে তুলেছে। এটা আমার মধ্যে এই বিস্ময় সৃষ্টি করেছে যে, এটা কি সভ্যতা? সম্পদের ক্ষতি না করে ও একে অপরকে অনিরাপদ না করে আমরা কি সংলাপে বসতে পারি?
পুলিশের ভাষ্যমতে, একমাত্র ওই সন্দেহভাজন সাদা-কালো পোশাক পরে ছিলেন। সঙ্গে ছিল হ্যালোইন স্টাইলের মুখোশ। নীল নংয়ের একটি এসইউভি সন্দেহভাজন গাড়ি হিসেবে চিহ্নিত হয়েছে। সন্দেহভাজনরা বার্তাগুলো লিখতে লাল রংয়ের স্প্রে ব্যবহার করেন। ঘটনাগুলো ঘটে ২৯ জুলাই মধ্যরাত থেকে রাত ১টার মধ্যে।

