Latest Posts

ট্রুডোকে হত্যার হুমকি দেওয়ায় দুই ব্যক্তি গ্রেপ্তার

- Advertisement -
প্রধানমন্ত্রীসহ শীর্ষস্থানীয় ফেডারেল রাজনীতিকদের অনলাইনে হত্যার হুমকি দেওয়ায় আলবার্টার দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে

প্রধানমন্ত্রীসহ শীর্ষস্থানীয় ফেডারেল রাজনীতিকদের অনলাইনে হত্যার হুমকি দেওয়ায় আলবার্টার দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) বলেছে, একজন সামাজিক যোগাযোগ প্ল্যাটফরম ব্যবহারকারী এক্সে গত মে মাসে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে হত্যার হুমকি দেন। এ ঘটনায় ক্যালগেরির বাসিন্দা ২৩ বছর বয়সী ম্যাসন জন বেকারের বিরুদ্ধে অভিযোগ গঠণ করা হয়েছে।

পুলিশ বলেছে, পৃথক আরেকটি ঘটনায় একজন ইউটিউবে গত জুনে ট্রুডোসহ উপপ্রধানমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড এবং ফেডারেল এনডিপি নেতা জাগমিত সিংকে হত্যার হুমকি দেন। গ্যারি বেলজেভিক নামে ৬৭ বছর বয়সী এই এডমন্টনের বাসিন্দার বিরুদ্ধে হুমকি উচ্চারণের জন্য তিন কাউন্ট অভিযোগ গঠন করা হয়েছে।

- Advertisement -

আরসিএমপির জাতীয় নিরাপত্তা দলের ভারপ্রাপ্ত প্রধান ইন্সপেক্টর ম্যাথিউ জনসন বলেন, অনলাইনে পোস্ট করা শব্দগুলো বেনামি বলে মনে করা হচ্ছে। কিন্তু সেটা বিষয় নেই।

জনসন এক বিবৃতিতে বলেন, ডিজিটাল এই যুগে যেখানে নানা ঘটনা ঘটে এবং সেগুলোকে বেনামি বলে ধরা হয়, সেখানে এই বিশ^াস রয়েছে যে, ভার্চুয়াল কাজ ও শদ্বের কোনো পরিণতি নেই। এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে।

 

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.