Latest Posts

পার্কিং অফিসারদের ওপর আক্রমণ বেড়েছে

- Advertisement -
নগরীতে পার্কিং এনফোর্সমেন্ট অফিসারদের (পিইও) ওপর আক্রমণের সংখ্যা বেড়ে গেছে বলে জানিয়েছে টরন্টো পুলিশ

নগরীতে পার্কিং এনফোর্সমেন্ট অফিসারদের (পিইও) ওপর আক্রমণের সংখ্যা বেড়ে গেছে বলে জানিয়েছে টরন্টো পুলিশ। পুলিশপ্রধান একে বিব্রতকর প্রবণতা বলে আখ্যায়িত করেছেন।

বেশিরভাগ ক্ষেত্রে সদস্যরা পার্কিং টিকিট দেওয়ার সময় আক্রমণের শিকার হয়েছেন। এই আচরণ গ্রহণযোগ্য নয়।
পুলিশ বলেছে, ২০২১ সালে পিইওদের ওপর আক্রমণ হয়েছিল ছয়টি। ২০২২ সালে হয়েছিল ১৫টি এবং ২০২৩ সালে ৪৬টি। কিন্তু চলতি বছরের ১৮ জুলাই পর্যন্তই আক্রমণ হয়েছে ২৭টি।

- Advertisement -

ডেমকিউয়ের পাশে থাকা টরন্টো পুলিশ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জন রিড বলেন, ৩৭০ সদস্যের ইউনিটের কেউ কেউ প্রথমে বাক-বিত-ার মুখে পড়েন এবং দায়িত্ব পালনের সময় তাদেরকে ঘুসি দেওয়া হয়। কিন্তু এটা তাদের প্রাপ্য নয়। বাড়িতে তাদের পরিবারের কাছে ফেরা তাদের অধিকার। একই সঙ্গে নিরাপদ ও কর্দমাক্তমুক্ত থাকাও তাদের অধিকার।
পুলিশ জানিয়েছে, বিরল কিছু ঘটনায় পিইওদের তাদের আঘাতের জন্য চিকিৎসা নিতে হয়েছে।

ক্যারল রেমন্ড একজন পিইও এবং নগরীর ওয়েস্ট এন্ডে দায়িত্ব পালন করেন। তিনি বলেন, কতবার যে তিনি আক্রমণের শিকার হয়েছেন তা তিনি গুণতে ভুলে গেছেন। অতি সম্প্রতি ইয়ং এবং ব্লুর স্ট্রিট এলাকায় টহল দেওয়ার সময় একজন চালককে টিকিট দেওয়ার পর তিনি তার ওপর গাড়ি উঠিয়ে দেওয়ার চেষ্টা করেন।

সিপি২৪কে তিনি বলেন, আমি টিকিট দিয়ে চলে যাচ্ছিলেন। এমন সময় আমি ইঞ্জিনের আওয়াজ শুনতে পাই এবং পেছনে তাকিয়ে দেখি তিনি গাড়ি নিয়ে আমাকে আঘাত করার চেষ্টা করছেন। তখন আমি পথ থেকে সরে যাই।
রেমন্ড বলেন, ওই ঘটনায় চালককে গ্রেপ্তার করা হয় এবং অভিযোগ দায়ের করা হয়। পাশাপাশি তার লাইসেন্স প্লেটের তথ্যও রেকর্ড করা হয়।

ক্রিস বাটারফিল্ড একজন পিইও সুপারভাইজার। তিনি নিজেও কয়েকবার আক্রমণের শিকার হয়েছেন। একটি ঘটনায় একজন নারী পেছন থেকে তার ওপর ঝাপিয়ে পড়ে গলা টিপে ধরতে চায়।

তিনি বলেন, প্রাত্যহিক কাজ হিসেবে আমরা পার্কিং টিকিট ইস্যু করলে লোকজন বিরক্ত হতেই পারেন। নিশ্চয় তারা পার্কিং টিকিট পাওয়াটা পছন্দ করবেন না। কিন্তু সাধারণত আমরা যদি টিকিট ইস্যু করিও তাহলে সহিংসতা তার উত্তর হতে পারে না।
পুলিশ ব্যাখ্যা করে বলেছে, পিইওরা টরন্টো পুলিশ সার্ভিসের বেসামরিক সদস্য। এর অর্থ হচ্ছে তাদেরকে আক্রমণ করা একজন কর্মকর্তারা ওপর আক্রমণের সামিল। এসব ঘটনায় কেউ অভিযুক্ত হলে তারা কারাদ- ও জরিমানা হতে পারে। সেটাই আদালতের কাছে তারা চাইবেন বলে জানান ডেমকিউ।

 

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.