Latest Posts

ম্যানিটোবার লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গে অ্যাসেম্বলি অব ফার্স্ট নেশন প্রধানের বৈঠক

- Advertisement -
লেফটেন্যান্ট গভর্নর অনীতা নেভিল

অ্যাসেম্বলি অব ফার্স্ট নেশন্সের (এএফএন) জাতীয় প্রধান সিন্ডি উডহাউস নেপিন্যাক ম্যানিটোবার লেফটেন্যান্ট গভর্নর অনীতা নেভিলের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে তিনি গভর্নরের প্রতি প্রদেশে চার আদিবাসী নারীকে হত্যার নিরপেক্ষ তদন্তের দাবি জানান। বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানান সিন্ডি।

হত্যাকান্ডের ব্যাপারে প্রদেশের পদক্ষেপ এবং পুলিশের তদন্ত মূল্যায়নে তদন্ত চেয়ে এএফএন প্রস্তাব পাশ করার পর এই বৈঠক হলো। মরগান হ্যারিস, মার্সিডিস মাইরান, রেবেকা কন্টোয়িস এবং বাফেলো উইম্যান নামে এক নারীকে হত্যার ঘটনায় জেরেমি স্কিবিকি ফার্স্ট-ডিগ্রি হত্যায় দোষী সাব্যস্ত হয়েছেন।
উডহাউস নেপিন্যাক বলেন, বৈঠকটি ছিল প্রক্রিয়াটির শুরুমাত্র। এই প্রক্রিয়ার অংশ হিসেবে ম্যানিটোবার প্রিমিয়ারের সঙ্গে আলাচনা হবে। যোগাযোগের শুরু করতে পারাটাকে আমি গুরুত্বপূর্ণ বলে মনে করি এবং সমস্যাটি সমাধানে আমরা কাজ করছি। এ ধরনের ঘটনা যদি আবার ঘটে তাহলে কী হবে? আমরাই বা কী করব?

- Advertisement -

তিনি বলেন, প্রাদেশিক তদন্ত আদিবাসী নারী ও মেয়েদের নিখোঁজ ও খুনের বিষয়ে জাতীয় সংলাপের সূচনা ঘটাতে পারে। পাশাপাশি ২০১৯ সালের জাতীয় তদন্তের সময় করা যেসব সুপারিশ পূরণ হয়নি সেগুলো পূরণের ব্যাপারে সরকারগুলোর ওপর চাপ তৈরি করতে পারে।

২০১৯ সালের প্রতিবেদনে যে ২৩১টি সুপারিশ করা হয়েছিল তার মধ্যে মাত্র দুটি এখন পর্যন্ত পূরণ হয়েছে। তথ্যটি বারবার তুলে ধরে নেপিন্যাক প্রকাশ্যে সমস্যাটি সমাধানে কাজ করতে সব স্তরের সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছেন। বিষয়টি এমন যে, এটা তারা ভুলে গেছে এবং এক পাশে সরিয়ে রেখেছে। আমি মনে করি, আমরা যদি এটা করতে পারি তাহলে একটি পরিবর্তন আসবে। সেটা সঠিক পথে না হলেও।

 

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.