
ক্যাম্পাসে তাঁবু ফেলে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ইউনিভার্সিটি অব ওয়াটারলু। এই বিক্ষোভ স্কুলটির সুনাম ও সম্পদের ক্ষতি করেছে এমন অভিযোগ তুলে মামলাটি করা হয়েছে।
এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে, ক্ষতিগ্রস্ত সম্পদ মেরামত, পরিচালন কার্যক্রমে বিঘœ, সম্পদের মূল্য কমিয়ে দেওয়া এবং সুনাম ক্ষুণেœর ক্ষপিূরণ হিসেবে তারা ১৫ লাখ ডলার চাইছে। এসব ঘটেছে ১৩ মে শুরু হওয়া তাঁবু গেড়ে বিক্ষোভের কারণে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ, বিক্ষোভকারীরা ইচ্ছাকৃতভাবে বিশ্ববিদ্যালয়, এর সম্পদ, সুনাম ক্ষুণ্ণের উদ্দেশে কর্মকান্ড পরিচালনা করে। এসব কর্মকা-ের মধ্যে ছিল বিক্ষোভ, ভুয়া তথ্য প্রচার, গ্রাফিতি এবং শিক্ষার্থী ও কর্মীদের ভয়ভীতি দেখানো। তবে এসব অভিযোগ আদালতে প্রমাণিত হয়নি।
মামলায় বেশ কয়েকজন বিক্ষোভকারীকে শনাক্ত করার কথা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি চিহ্নিত করা যায়নি বিক্ষোভে অংশ নেওয়া এমন ব্যক্তিদের কথাও উল্লেখ করা হয়েছে মামলায়।
এ ছাড়া বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ তাঁবু ভেঙে দেওয়ার আদেশও চেয়েছে মামলায়। পাশাপাশি যারা তাঁবু ছেড়ে যেতে অস্বীকৃতি জানাবে তাদেরকে পুলিশ যাতে গ্রেপ্তার করে ও সরিয়ে দেয় সেই অনুমতিও চাইছে বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ।
বিক্ষোভকারীরা সামজিক যোগাযোগ মাধ্যমে এই মামলার নিন্দা জানিয়েছেন। এটা বড় অংকের জরিমানা যা তাদের পরিশোধ করার সামর্থ নেই তার মাধ্যমে শিক্ষার্থীদের ভীতি প্রদর্শনের চেষ্টা বলেও দাবি করেছেন তারা।
তাঁবু ভেঙে দেওয়ার ব্যাপারে বিশ^বিদ্যালয়ের এই উদ্যোগ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে দ্য কানাডিয়ান অ্যাসোসিয়েশন অব আউনিভার্সিটি টিচার্স।

