Latest Posts

জুনে মূল্যস্ফীতি নেমেছে ২.৭ শতাংশে

- Advertisement -
জুনে গ্যাসোলিনের দাম বেড়েছিল দশমিক ৪ শতাংশ

চলতি বছরের জুনে কানাডার বার্ষিক মূল্যস্ফীতি ২ দশমিক ৭ শতাংশে নেমে এসেছে। আগের মাসে অর্থাৎ মে মাসে বার্ষিক মূল্যস্ফীতি যেখানে ২ দশমিক ৯ শতাংশ বেড়েছিল। এমনটাই জানিয়েছে স্ট্যাটিস্টিকস কানাডা। এক্ষেত্রে প্রধান ভূমিকা রেখেছে গ্যাসোলিনের বার্ষিক মূল্যবৃদ্ধির গতি কমে আসে।
সংস্থাটি বলছে, জুনে গ্যাসোলিনের দাম বেড়েছিল দশমিক ৪ শতাংশ। আগের মাসে অর্থাৎ মে মাসে যেখানে বেড়েছিল ৫ দশমিক ৬ শতাংশ। গ্যাসোলিন বাদ দিলে জুনে ভোক্তা মূল্যসূচক দাঁড়ায় ২ দশমিক ৮ শতাংশ।

স্ট্যাটিস্টিকস কানাডা বলেছে, জুনে সার্বিক মূল্যস্ফীতি হ্রাসে ডিউরেবল পণ্যের কম মূল্যও ভূমিকা রেখেছে। জুনে ডিউরেবল পণ্যের মূল্য কমেছে আগের বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ৮ শতাংশ। চলতি বছরের মে মাসে যেখানে বেড়েছিল আগের বছরের একই সময়ের তুলনায় দশমিক ৮ শতাংশ।
পরবর্তী বৈঠকে সুদের হার কর্তনে ব্যাংক অব কানাডার যা প্রয়োজন জুনের মূল্যস্ফীতির তথ্য তাদেরকে সেটাই দিয়েছে। খাদ্য ও জ¦ালানি মূল্য বাদে অর্থাৎ কোর মূল্যস্ফীতি মৌসুমি সমন্বয়ের পর দশমিক ২ শতাংশ বেড়েছে। যদিও আগের মাসের চেয়ে তা খানিকটা কম। মে মাসে কোর মূল্যস্ফীতির হার ছিল দশমিক ৩ শতাংশ।

- Advertisement -

জুনে গ্রোসারি পণ্যের মূল্য বেড়েছে আগের বছরের একই মাসের তুলনায় ২ দশমিক ১ শতাংশ। তবে মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় বেড়েছে ১ দশমিক ৫ শতাংশ। এ নিয়ে টানা দ্বিতীয় মাসের মতো গ্রোসারি পণ্যের মূল্যবৃদ্ধির গতি বাড়ল।

চলতি বছরের জুনে তাজা সবজির দাম বেড়েছে আগের বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৮ শতাংশ এবং দুগ্ধজাত পণ্যের ২ শতাংশ। এ ছাড়া সংরক্ষিত ফল ও ফল প্রস্তুতকারকের দাম চলতি বছরের জুনে আগের বছরের একই সময়েল তুলনায় বেড়েছে ৯ দশমিক ৫ শতাংশ। নন-অ্যালকোহলিক বেভারেজের দাম বেড়েছে ৫ দশমিক ৬ শতাংশ।

তবে তাজা ফলমূলের মূল্য সার্বিকভাবে গ্রোসারি পণ্যের দাম অতটা বাড়তে দেয়নি। চলতি বছরের জুনে আগের বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ২ শতাংশ হ্রাস পেয়েছে। মে মাসে আগের বছরের একই সময়ের তুলনায় কমেছে ২ দশমিক ৮ শতাংশ।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.