Latest Posts

হেলথকেয়ার এআইয়ে দেড় কোটি ডলার বিনিয়োগ

- Advertisement -
ইনোভেশনমন্ত্রী ফ্রাসোয়াঁ ফিলপি শ্যাম্পেইন

স্বাস্থ্যসেবা খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়নে দেড় কোটি ডলার বিনিয়োগ করছে কানাডা। রোগীদের সেবা প্রদানের ক্ষেত্রে খাতটির সক্ষমতা বৃদ্ধিতে একে গেম চেঞ্জার বলে উল্লেখ করেছেন ফেডারেল ইনোভেশনমন্ত্রী ফ্রাসোয়াঁ ফিলপি শ্যাম্পেইন।

তিনি বলেন, এই তহবিল বিনিয়োগ করা হবে মন্ত্রণালয়ের ভ্যানকুভারভিত্তিক প্রযুক্তি কর্মসূচির মাধ্যমে পাঁচটি মেডিকেল প্রযুক্তি কোম্পানিতে। এর ফলে এমন প্রযুক্তি উন্নয়ন করা হবে, যা সেবা শক্তিশালী করেত কিছু কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করবে।

- Advertisement -

হেলথ কম্পাস টু নামের এই প্রকল্প মোট ৪ কোটি ৪০ লাখ ডলারের বাজেটে অংশীজনদের কাছ থেকে তহবিল প্রাপ্তি সহজ করতে ১ কোটি ৫৩ লাখ ডলারের ফেডারেল বিনিয়োগ ব্যবহার করছে। এই কর্মসূচির মাধ্যমে যেসব প্রযুক্তি উন্নয়ন করা হবে তার মধ্যে রয়েছে পেশেন্ট ফেসিং ভার্চুয়াল এজেন্ট, যার ফলে রোগীদের সম্পৃক্ততা ৩০ শতাংশ বোড়বে বলে হিসাব করা হয়েছে। সেই সঙ্গে থাকছে অটোমেশন, যা প্রশাসনিক ও ক্লিনিক্যাল নথিকরণের কাজকে সহজ করবে।

যেসব কোম্পানি এই প্রযুক্তি উন্নয়ন করছে তারা বলছে, এআই অটোমেশন বাস্তবায়নের মাধ্যমে চিকিৎসকদের সময় বাঁচবে, যা তারা প্রতিদিন আরও বেশি রোগী দেখার কাজে ব্যয় করতে পারবেন। অথবা বিশ্রাম নিতে পারবেন।

শ্যাম্পেইন বলেন, সাম্প্রতিক এই বিনিয়োগ ২০২২ সালে ইলেক্ট্রনিক মেডিকেল রেকর্ডে এআইয়ের আত্তীকরণের প্রাথমিক তহবিলের ওপর ভিত্তি করে। এটা মূল হেলথ কম্পাস কর্মসূচির অংশ। এবং এটা সেই প্রযুক্তি, যা আমরা আজ ব্যবহার করতে পারি। আমি মনে করি লোকজন যে দক্ষ সেবা সরবরাহ, তাদের চিকিৎসকদের কাছে যে সর্বশেষ তথ্য থাকবে, তারা উপাত্তের দিকে চোখ রাখতে পারবে বলে নিশ্চয়তা চায় এটা সেই প্রযুক্তি।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.