
মে মাসে কানাডায় বার্ষিক বাড়ি নির্মাণের গতি এপ্রিলের তুলনায় ১০ শতাংশ বৃদ্দি পেয়েছে। মন্ট্রিয়ল ও টরন্টোতে বাড়ি নির্মাণে গতি বাড়ায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে কানাডা মর্টগেজ অ্যান্ড হাউজিং কর্পোরেশন (সিএমএইচসি)।
আবাসন সংস্থাটি বলছে, মে মাসে মৌসুমি সমন্বয়ের পর বাড়ি নির্মাণ শুরু হয়েছে ২ লাখ ৬৪ হাজার ৫০৬ ইউনিট, যা এপ্রিলে ছিল ২ লাখ ৪১ হাজার ১১১ ইউনিট।
এটা সম্ভব হয়েছে মন্ট্রিয়লে মে মাসে বাড়ি নির্মাণের গতি দ্বিগুনের বেশি বৃদ্ধির কারণে। মন্ট্রিয়লে বাড়ি নির্মাণের গতি বেড়েছে বার্ষিক ১০৪ এবং টরন্টোতে ৪৭ শতাংশ। উভয় স্থানেই মাল্টি-ইউনিট বাড়ি নির্মাণ বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া ভ্যান্কুভারে মে মাসে বাড়ি নির্মাণের গতি এপ্রিলের তুলনায় বেড়েছে ৩২ শতাংশ।
সিমএইচসি বলছে, কানাডায় সার্বিকভাবে শহরে বাড়ি নির্মাণ শুরু হয়েছে বার্ষিক ২ লাখ ৪৬হাজার ১১১ ইউনিট, এপ্রিলের তুলনায় যা ১১ শতাংশ বেশি। এপ্রিলে কানাডার শহরে বাড়ি নির্মাণ শুরু হয়েছিল ২ লাখ ২১ হাজার ৩৭৬ ইউনিট। মাল্টি-ইউনিট বাড়ি নির্মাণ মে মাসে শুরু হয়েছে ২ লাখ ৩ হাজার ১৪১ ইউনিট, যা আগের বছরের সময়ের তুলনায় ১৩ শতাংশ বেশি।
এ ছাড়া শহুরে সিঙ্গেল-ডিটাচড বাড়ি নির্মাণ ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার ৯৭০ ইউনিট। মৌসুমি সমন্বয়ের পর গ্রামাঞ্চলে বাড়ি নির্মাণ শুরু হয়েছে ১৮ হাজার ৩৯৫ ইউনিট।

